advertisement

চিড়িয়াখানায় হরিণের দিনযাপন

চিড়িয়াখানায় হরিণের দিনযাপন
জাতীয় চিড়িয়াখানার হরিণ বেষ্টনীতে ঘুরে বেড়াচ্ছে চিত্রা হরিণ
ফটো কার্ড প্রিন্ট

দল বেঁধে ঘুরে বেড়ানো, কখনো খাবার খাওয়া, কখনো আবার শাবকের যত্ন নেওয়া—এভাবেই কাটে চিত্রা হরিণগুলোর দিন। মায়ের পাশে ঘুরে বেড়ায় ছোট্ট শাবক, খাবারের সন্ধানে ছুটে আসে হরিণের দল। কখনো খাবারের ভাগ বসায় কাঠবিড়ালিও। আর বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে এসব দৃশ্য উপভোগ করেন দর্শনার্থীরা। শিশুদের কাছে হরিণের ছোট ছোট শাবক যেন বাড়তি আকর্ষণ।

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার হরিণ বেষ্টনীতে দেখা গেল এমনই নানা মুহূর্ত।জাতীয় চিড়িয়াখানার হরিণ বেষ্টনীতে ঘুরে বেড়াচ্ছে চিত্রা হরিণ দল বেঁধে বেষ্টনীর ভেতরে ঘুরে বেড়াচ্ছে হরিণ বেষ্টনীর পাশে দাঁড়িয়ে হরিণের সঙ্গে শিশুর ছবি তুলছেন এক অভিভাবক নির্দিষ্ট স্থানে রাখা পাত্র থেকে পানি পান করছে হরিণ হরিণ দেখতে বেষ্টনীর পাশে দর্শনার্থীদের ভিড় নিজের শাবককে আদর করছে মা হরিণ হরিণের জন্য রাখা খাবারে ভাগ বসিয়েছে একটি কাঠবিড়ালি বেষ্টনীর ভেতরে সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখছে হরিণের দল হরিণের জন্য খাবার দিচ্ছেন পরিচর্যাকারী আপনমনে খাবার খাচ্ছে একটি চিত্রা হরিণ

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গ্রেপ্তার এড়াতে রায়হানকে লাওসের পাহাড়–জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে, দাবি পরিবারের গ্রেপ্তার এড়াতে রায়হানকে লাওসের পাহাড়–জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে, দাবি পরিবারের দেশে ফিরতে হাসিনা চাইলেন পাসপোর্ট-এনআইডি দেশে ফিরতে হাসিনা চাইলেন পাসপোর্ট-এনআইডি অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, ফল ২৩ নভেম্বর এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, ফল ২৩ নভেম্বর ডিগ্রি আছে, চাকরি নেই? ভয় পেয়ো না ডিগ্রি আছে, চাকরি নেই? ভয় পেয়ো না
advertisement

গ্রেপ্তার এড়াতে রায়হানকে লাওসের পাহাড়–জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে, দাবি পরিবারের

গ্রেপ্তার এড়াতে রায়হানকে লাওসের পাহাড়–জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে, দাবি পরিবারের
লাওসের জঙ্গলে রাজশাহীর বাগমারার রায়হান উদ্দিন। পুলিশের অভিযান থেকে রক্ষা পেতে পাহাড়–জঙ্গলে পারিয়ে থাকতে হয় তাঁকে

সচ্ছলতার আশায় লাওসে গিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার এক তরুণ। পরিবারের দাবি, সাত মাস ধরে ওই তরুণকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাহাড় ও জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। কাজ করেও কোনো মজুরি পাচ্ছেন না।পরিবারটি জানায়, জমি বিক্রি ও ভ্যান চালিয়ে জমানো টাকায় লাওসে পাঠানো হলেও এ পর্যন্ত দেশে কোনো টাকা পাঠাতে পারেননি ওই তরুণ। উল্টো স্থানীয় দালালেরা পরিবারের কাছে আরও টাকা দাবি করছেন।

এ ঘটনায় দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর বাবা।ভুক্তভোগী ওই তরুণের নাম রায়হান উদ্দিন (২১)। তিনি উপজেলার হায়াতপুর গ্রামের ভ্যানচালক গোকুল হোসেনের ছেলে। গতকাল রোববার বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন গোকুল হোসেন।পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে স্থানীয় দুই আদম ব্যবসায়ী রেজাউল করিম ও সাজেদুর রহমানের মাধ্যমে লাওসে যান রায়হান।

ভালো কাজ ও আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল
মাহফিজুল ইসলাম ও মোহাম্মদ নাঈম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম, আর চার বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কানাডা প্রতিবছর নেবে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী, কারা পাবেন অগ্রাধিকার

কানাডা প্রতিবছর নেবে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী, কারা পাবেন অগ্রাধিকার

কানাডার অভিবাসনব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত, টেকসই ও অর্থনৈতিক চাহিদাভিত্তিক করতে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির ফেডারেল সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছর প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার (৩ বছরে ১১ লাখ ৪০ হাজার) নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণ করা হবে।

একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা, অর্থাৎ বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় আসার সুযোগ পাবেন।গত ৫ নভেম্বর দেশটি এ ঘোষণা দিয়েছে।নতুন পরিকল্পনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কানাডায় ইতিমধ্যে বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ।

এর মধ্যে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং আরও ১ লাখ মানবিক বিবেচনায় থাকা ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের পরিস্থিতি, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা২০২৭–২৯ সালের অভিবাসন স্তর পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন