মূল সূত্র: বিস্তারিত পড়ুন
উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রের ওপর ‘নরক নামিয়ে আনার’ হুমকি ইরানের
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সচ্ছলতার আশায় লাওসে গিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার এক তরুণ। পরিবারের দাবি, সাত মাস ধরে ওই তরুণকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাহাড় ও জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। কাজ করেও কোনো মজুরি পাচ্ছেন না।পরিবারটি জানায়, জমি বিক্রি ও ভ্যান চালিয়ে জমানো টাকায় লাওসে পাঠানো হলেও এ পর্যন্ত দেশে কোনো টাকা পাঠাতে পারেননি ওই তরুণ। উল্টো স্থানীয় দালালেরা পরিবারের কাছে আরও টাকা দাবি করছেন।
এ ঘটনায় দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর বাবা।ভুক্তভোগী ওই তরুণের নাম রায়হান উদ্দিন (২১)। তিনি উপজেলার হায়াতপুর গ্রামের ভ্যানচালক গোকুল হোসেনের ছেলে। গতকাল রোববার বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন গোকুল হোসেন।পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে স্থানীয় দুই আদম ব্যবসায়ী রেজাউল করিম ও সাজেদুর রহমানের মাধ্যমে লাওসে যান রায়হান।
ভালো কাজ ও আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম, আর চার বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।
সূত্র: প্রথম আলো
কানাডার অভিবাসনব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত, টেকসই ও অর্থনৈতিক চাহিদাভিত্তিক করতে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির ফেডারেল সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছর প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার (৩ বছরে ১১ লাখ ৪০ হাজার) নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণ করা হবে।
একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা, অর্থাৎ বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় আসার সুযোগ পাবেন।গত ৫ নভেম্বর দেশটি এ ঘোষণা দিয়েছে।নতুন পরিকল্পনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কানাডায় ইতিমধ্যে বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ।
এর মধ্যে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং আরও ১ লাখ মানবিক বিবেচনায় থাকা ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের পরিস্থিতি, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা২০২৭–২৯ সালের অভিবাসন স্তর পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন