advertisement

দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা বলেছিলেন নিয়ে যেতে, গতকাল রাতে মিলল লাশ

দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা বলেছিলেন নিয়ে যেতে, গতকাল রাতে মিলল লাশ
সানজিদা আক্তার
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে নবম তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের দুই মাস পর থেকে সানজিদা ও তাঁর স্বামী ঢাকার উত্তরখানে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। কিন্তু কয়েক মাস পর তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে সানজিদার ওপর নির্যাতন শুরু হয়।

পরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। কিছুদিন পর পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় পাঁচ দিন আগে সানজিদা ঢাকায় ফেরেন। দুই দিন আগে বাবার বাড়িতে ফোনে করে বলেছিলেন, আর এখানে থাকতে পারবেন না। তাঁকে এসে নিয়ে যেতে।এরপর একদিন সানজিদাকে ফোন করে ফোনে পাওয়া যায়নি। তাঁর স্বামী আমিনুর রহমানকে ফোন দিলে তিনি অফিসে আছেন বলে জানান। গতকাল রাতে তিনি ফোনে জানান, সানজিদা আত্মহত্যা করেছেন।

তবে স্বজনদের দাবি, আমিনুর সানজিদাকে হত্যা করেছেন।সানজিদার চাচা মোস্তাফিজুর রহমান পুলিশকে জানান, সানজিদা ইসলাম ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর কল্যাণী কাজীর লেখা: কেউ ভোলে না, কেউ ভোলে কল্যাণী কাজীর লেখা: কেউ ভোলে না, কেউ ভোলে শরীরে ছিল আঘাত ও কালশিটে দাগ, তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীরে ছিল আঘাত ও কালশিটে দাগ, তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন গাজীপুরে সন্ধ্যায় মহাসড়কের পাশে ফেলে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ গাজীপুরে সন্ধ্যায় মহাসড়কের পাশে ফেলে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ
advertisement

শিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার মামলায় সাক্ষ্য ২৪ নভেম্বর

শিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার মামলায় সাক্ষ্য ২৪ নভেম্বর
যশোরের চৌগাছায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধের’ নামে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৬০ ছুঁইছুঁই বয়সেও মাঠে মিউরা, গড়লেন নতুন রেকর্ড

৬০ ছুঁইছুঁই বয়সেও মাঠে মিউরা, গড়লেন নতুন রেকর্ড
পেশাদার ফুটবলে আরেকটি রেকর্ড গড়লেন জাপানের সাবেক আন্তর্জাতিক ফুটবলার কাজুয়োশি মিউরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কারণে দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইতে পারেন বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে একটি হতে পারে তিনি যে দেশে ফিরবেন, সে কৌশল অবলম্বন প্রক্রিয়ার অংশ; অন্যটি দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দেওয়া।

আজ সোমবার বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। তাতে এই জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা হতে পারে, তিনি দেশে আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছেন, জনগণকে বিভ্রান্ত করছেন।

তিনি যে দেশে ফিরবেন বলেছিলেন, সে প্রক্রিয়ার অংশ এই আবেদন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন