গভীর রাতে হঠাৎ পাশের বিছানা থেকে কথা বলে উঠল। তুমি তাকিয়ে দেখলে, তোমার ভাই বা বোন দিব্যি ঘুমাচ্ছে। অথচ সে কী যেন বলছে! কখনো ফিসফিস করে, কখনো অস্পষ্ট শব্দে। মনে হচ্ছে কারও সঙ্গে কথা বলছে। তুমি কিছু জিজ্ঞাসা করতেই সে হয়তো উত্তরও দিয়ে দিল। কিন্তু সকালে উঠে তাকে রাতের ঘটনা জিজ্ঞাসা করলে দেখবে সে কিছুই মনে করতে পারছে না!তোমার নিজের সঙ্গেও কি কখনো এমন হয়েছে? ঘুমের মধ্যে কথা বলেছ, অথচ সকালে কিছুই মনে নেই?
এমন হলে ভয় পাওয়ার কিছু নেই। ঘুমের মধ্যে কথা বলা বেশ সাধারণ ঘটনা। বিজ্ঞানীরা মনে করেন, এর পেছনে রয়েছে মস্তিষ্কের কারসাজি।ঘুমালেও কি মস্তিষ্ক জেগে থাকেঘুম মানেই মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়। সারা রাত ঘুমের মধ্যেও মস্তিষ্কের বিভিন্ন অংশ নানা কাজ করতে থাকে। ঘুমেরও কয়েকটি ধাপ আছে। একেক ধাপে মস্তিষ্ক ও শরীরের কাজের ধরন একেক রকম।ঘুমের একটি ধাপের নাম র্যাপিড আই মুভমেন্ট বা সংক্ষেপে রেম ঘুম।
এ সময় চোখের পাতা বন্ধ থাকলেও চোখের মনি দ্রুত নড়াচড়া করে।
সূত্র: প্রথম আলো

পুরুষের চেয়ে নারীদের কি বেশি শীত লাগে
সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে
জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ সন্দেহে আটক ১
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, দায়িত্বে নাহিদ-হাসনাত-সারজিস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন