advertisement

প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন, যোগ দেবেন জলবায়ু সম্মেলনে

প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন, যোগ দেবেন জলবায়ু সম্মেলনে
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ১০ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন।সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সঙ্গী হয়েছেন।প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকাল পৌনে আটটার দিকে পোস্ট দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ–৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার চ্যালেঞ্জ পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার চ্যালেঞ্জ সকালেই পড়ুন আলোচিত ৫ খবর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে
advertisement

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুনের ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া নামের একটি মাদরাসায় আগুন লেগে সৃষ্ট ধোঁয়ায় অন্তত ৪৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কোন পরীক্ষা কবে, প্রশ্নপত্র তৈরি যেভাবে

আগামী বছরের ২৪ জুন অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হবে। নির্বাচনি পরীক্ষা শুরু হবে ১৩ অক্টোবর।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুন্সিগঞ্জে পার্কে সাভার শিল্পনগরীর মতো জটিলতা যেন না হয়: শিল্পমন্ত্রী

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জায়গায় এক হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন