advertisement

সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু
ফটো কার্ড প্রিন্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’। এতে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভীকে সদস্য সচিব করা হয়েছে..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাবির আবাসিক ভবনে ঢুকে শিক্ষকের বাসায় চুরি ঢাবির আবাসিক ভবনে ঢুকে শিক্ষকের বাসায় চুরি হাসিবের ওপর হামলাকারীর প্রাথমিক পরিচয় শনাক্ত হাসিবের ওপর হামলাকারীর প্রাথমিক পরিচয় শনাক্ত ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে জরুরি সভা, কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে জরুরি সভা, কঠোর অবস্থানে ঢাবি প্রশাসন ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার ঘুষের মধ্যে পড়ে না: প্রতিমন্ত্রী শাহে আলম ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার ঘুষের মধ্যে পড়ে না: প্রতিমন্ত্রী শাহে আলম স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা ব্যক্তিগতভাবে পছন্দ করি না স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা ব্যক্তিগতভাবে পছন্দ করি না
advertisement

সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল

সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
জাতীয় সংসদ ভবন

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলে বলা হয়েছে, এ কার্যক্রমের আওতায় ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক হবে না।

এ ছাড়া সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার বিধান রাখা হয়েছে।মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। গত সোমবার অধ্যাদেশটি সংসদে তোলা হয়।

অধ্যাদেশটি রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার বিলটি সংসদে আনা হয়েছে।বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেনডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আত্মপরিচয়ের শ্রেষ্ঠত্ব দাবি করলেই সমাজে সংঘাত তৈরি হয়

আত্মপরিচয়ের শ্রেষ্ঠত্ব দাবি করলেই সমাজে সংঘাত তৈরি হয়
অমর্ত্য সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। মঙ্গলবার ভার্চ্যুয়ালি এই সভার আয়োজন করে ‘বাঙলার পাঠশালা ফাউন্ডেশন’

অমর্ত্য সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। মঙ্গলবার ভার্চ্যুয়ালি এই সভার আয়োজন করে ‘বাঙলার পাঠশালা ফাউন্ডেশন’বাংলার সাংস্কৃতিক পরিচয় কোনো একক ধর্ম, ভাষা বা ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়।

বিভিন্ন সংস্কৃতির মিথস্ক্রিয়া, মানুষের বহুমাত্রিক পরিচয় ও মুক্তচিন্তার মধ্য দিয়েই এই ভূখণ্ডের সমাজ বিকশিত হয়েছে; কিন্তু কোনো একটি পরিচয়কে শ্রেষ্ঠ মনে করে অন্য পরিচয়কে হেয় করার মানসিকতা থেকেই সামাজিক বিভাজন ও সংঘাত তৈরি হয়।

তাই বাংলাদেশের বর্তমান আত্মপরিচয়ের সংকট বুঝতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেনের বহুত্ববাদী চিন্তা অত্যন্ত প্রাসঙ্গিক।অমর্ত্য সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা ৫ লাখ টাকা

১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা ৫ লাখ টাকা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন, কাফরুল, ঢাকা। ১০ নভেম্বর

রাজধানীর কাফরুলে একটি পেট্রলপাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।পাম্পটিতে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের ক্ষেত্রে ২২০ থেকে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে পাম্পটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।মঙ্গলবার বিএসটিআইয়ের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণির ২২০/এ-২ নম্বর ঠিকানায় অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে এ অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করা হয়।

এতে প্রতি ১০ লিটার অকটেন সরবরাহের বিপরীতে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ মেলে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেল পরিমাপে এ ধরনের কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন