মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ধনাঞ্জয়া-কুশলের অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটিতে চালকের আসনে শ্রীলঙ্কা
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সাড়ে ৯ শতাংশ সুদে গ্রাহকদের গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ দেবে বেসরকারি ডাচ্–বাংলা ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটি ৯ শতাংশের কম সুদে গ্রাহকের অন্য ব্যাংকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ (হোম লোন) অধিগ্রহণ বা টেকওভার করবে। আজ বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মাত্র চার মাসের জন্য বিশেষ এই সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি।
ডাচ্–বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকটি ৮ দশমিক ৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের ব্যক্তিগত ও বাড়ির ঋণ অধিগ্রহণ বা টেকওভার করবে। এ জন্য গ্রাহককে দিতে হবে না বাড়তি কোনো মাশুল। এ ছাড়া নতুন কোনো গ্রাহক নতুন করে গাড়ি, বাড়ি কেনা ও ব্যক্তিগত ঋণ নিতে চাইলে সে ক্ষেত্রে সুদ হার হবে সাড়ে ৯ শতাংশ।
অর্থাৎ গাড়ি–বাড়ি কেনা বা ব্যক্তিগত ঋণ নিতে ইচ্ছুক যেকোনো গ্রাহক ডাচ্–বাংলা ব্যাংক থেকে ঋণ পাবেন সাড়ে ৯ শতাংশ সুদে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন