বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচের ফল নিয়ে কথা বলার চেয়ে সংবাদ সম্মেলনে সাফের ওপর ক্ষোভ উগরে দিতেই বেশি ব্যস্ত ছিলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগেই সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি।
একপর্যায়ে কুয়েতের এই কোচ ঘোষণা দিয়েছেন, এটাই সাফ অঞ্চলে তাঁর শেষ আসর।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শুরুতেই বাংলাদেশকে অভিনন্দন জানান মুতাইরি। এরপরই সাফের আইন বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘তিনি আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা যেত না?’মুতাইরির অভিযোগ, ২০২১ সালের সাফেও তাঁর প্রতি অন্যায় করা হয়েছিল।
দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় তাঁকে ফাইনালে থাকতে দেওয়া হয়নি।
সূত্র: প্রথম আলো

‘কী গোলটাই না করল ফারহান!’
শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
হামজা-ফারহানে মুগ্ধ করা এক রাত
বর্তমান ও সাবেক অধিনায়কের ব্যাটে পিন্ডিতে শ্রীলঙ্কার দিন
বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন