‘হাঁড়িপাতিল নেবেন, হাঁড়িপাতিল! ঘরের দরকারি সদাই নেবেন?’—চলনবিলের বিস্তীর্ণ জলরাশিতে একসময় এমন চেনা ডাকেই মুখর হয়ে উঠত গ্রামবাংলার জনপদ। নৌকার পাটাতনে সারি সারি সাজানো মাটির হাঁড়িপাতিল, কলস, থালা-বাসনসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে মাঝিরা ঘুরে বেড়াতেন এক ঘাট থেকে অন্য ঘাটে। সেই ডাক শুনে ঘর থেকে ছুটে আসতেন গৃহিণীরা, কৌতূহলী চোখে নৌকাকে ঘিরে দাঁড়াত শিশুরা।
নৌকাটি তখন কেবল যাতায়াতের বাহন ছিল না, ছিল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এক ভাসমান বাজার। দুই-তিন দশক আগের চলনবিলের গ্রামীণ জীবনের সেই চেনা দৃশ্য আজ সময়ের স্রোতে প্রায় হারিয়ে গেছে। একসময় চলনবিলের মানুষের জীবন ছিল জলকেন্দ্রিক। বর্ষা এলেই বিস্তীর্ণ বিল পানিতে থইথই। চারদিকে অথই জলরাশি, মাঝেমধ্যে জেগে থাকা গ্রামগুলোকে মনে হতো বিচ্ছিন্ন একেকটি দ্বীপ।
এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে পৌঁছানো কিংবা নিত্য প্রয়োজনে বাজারে যাওয়া—সবই ছিল কষ্টের।
সূত্র: প্রথম আলো

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন
মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট
পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ
দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প
পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন