advertisement

মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি

মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ফটো কার্ড প্রিন্ট

গত কয়েক বছরে একটা রসিকতা বেশ চালু হয়েছিল। আর্জেন্টিনা কিংবা পর্তুগালের প্রীতি ম্যাচ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেটির দেখা মিলত। বিশেষ করে আর্জেন্টিনা যখন বুরকিনো ফাসো কিংবা কুরাসাওয়ের মতো দলের মুখোমুখি হতো, রোনালদো-ভক্তদের খোঁচা ছিল, মেসির দল বুঝি ফুটবল খেলতে নয়, পৃথিবীর মানচিত্র চেনাতে নেমেছে!খোঁচাটা অবশ্য ফিরেও আসত।

পর্তুগাল যখন এমন কোনো অচেনা প্রতিপক্ষের বিপক্ষে খেলত, মেসি-ভক্তরা একই রসিকতায় বিদ্ধ করতেন রোনালদোকে। সঙ্গে থাকত আরেকটি যুক্তি, মেসির গোলের ঝুলিটা তো দুর্বল দলগুলোর বিপক্ষে গোল করেই ভারী হয়েছে!দুই দশকের বেশি সময় ধরে ফুটবলপ্রেমীদের এই খুনসুটি বেশ ভালোই চলেছে। মেসি-রোনালদো দ্বৈরথের মজাটাও ছিল এখানেই। একজনকে বড় করতে গিয়ে অন্যজনকে ছোট করার চেষ্টা। কখনো গোলের হিসাব, কখনো শিরোপা, কখনো ব্যক্তিগত পুরস্কার।

দুই কিংবদন্তির ভক্তদের কাছে তর্কের বিষয়বস্তুর অভাব কখনোই হয়নি।কিন্তু বিদায়ের সুরটা বেজে উঠতেই যেন একটু মন খারাপের সময় এসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২ আজ টিভিতে যা দেখবেন (১২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১২ নভেম্বর ২০২৬) ‘কী গোলটাই না করল ফারহান!’ ‘কী গোলটাই না করল ফারহান!’ শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
advertisement

উপহার বলি বা যে নামেই ডাকি, ঘুসের লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

উপহার বলি বা যে নামেই ডাকি, ঘুসের লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন। তিনি বলেছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন

নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন
নিউইয়র্কে ধসে পরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন নিহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭টি শিশু রয়েছে।

ধ্বংসস্তূপের নিচে আর কতজন আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় স্থানীয় সময় বিকেল চারটার দিকে ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করে স্ট্রেচারে তুলছেন।

পরে মই বেয়ে তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।উদ্ধার অভিযান চার ঘণ্টার বেশি সময় ধরে চলার পরও ভবনটির আরও একটি অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা

জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা
কপ–৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারীরা। আন্তালিয়া, তুরস্ক, ১১ নভেম্বর ২০২৬

আন্তালিয়ার আকসু থেকে ট্রামে হোটেলে ফেরার পথে, ভিড়ের জটলা আলগা হতে থাকলে ব্যাগ থেকে ইউনুস এমরের কবিতার বইখানি বের করি। তুর্কি সুফি ঘরানার এই কবির বইটি বাংলায় অনুবাদ করেছেন আরশাদ-উজ-জামান ও মুহম্মদ নূরুল হুদা। ২০১৮ সালে ঢাকার পাঞ্জেরী পাবলিকেন্স থেকে বইটি প্রকাশিত হয়েছে। ট্রামের ভেতর দাঁড়ানো জলবায়ু সম্মেলনে আগত নানা দেশের মানুষের আলোছায়া ঠিকরে পড়ে বইয়ের পাতায়।

এমরে লিখছেন, ‘এই পৃথিবীকে বানিয়েছি আমি সমতলশালা, গেঁথেছি সেখানে পাহাড়ের মালা, আকাশকে বানিয়েছি এক ধনুকী খিলান, আধার আমিই সর্বশক্তির, আমিই সবার ত্রাতা’। এমরের কবিতায় প্রকৃতি ও মানুষ অবিচ্ছিন্ন সত্তা। জলবায়ু বিপর্যস্ত এই দুনিয়ায় এমরের কবিতা পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নৈতিক দায়িত্ববোধ, সংযম ও কৃতজ্ঞতা প্রকাশের দস্তাবেজ।

বিশ্বায়িত অসৎ ক্ষমতাকাঠামো, কর্তৃত্ববাদ ও ঔপনিবেশিক জুলুম দুনিয়াব্যাপী বিরাজিত এমন দস্তাবেজগুলো চূর্ণবিচূর্ণ করে ফেলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন