advertisement

পেছাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময়, শুরু ১০ ডিসেম্বর

পেছাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময়, শুরু ১০ ডিসেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনলাইনে আবেদন চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
ফটো কার্ড প্রিন্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে ১৫ নভেম্বর থেকে আবেদন শুরুর কথা ছিল। তবে আবেদনের সময় পরিবর্তন হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন।গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হঠাৎ শনিবার অফিস ও অ্যালার্ম বিভ্রাট হঠাৎ শনিবার অফিস ও অ্যালার্ম বিভ্রাট যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন শাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্য শাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্য বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে
advertisement

পরিবহন খাতে আওয়ামী লীগের দখলদারত্ব-সিন্ডিকেট এখনো বন্ধ হয়নি

পরিবহন খাতে আওয়ামী লীগের দখলদারত্ব-সিন্ডিকেট এখনো বন্ধ হয়নি
সড়ক পরিবহন খাতে আওয়ামী লীগ ও তাদের অনুসারীদের দখলদারত্ব, চাঁদাবাজি ও সিন্ডিকেট এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন সমীকরণে ‘হোয়াইট হাউস’, এদের হাতে আমেরিকার গণতন্ত্র!

নতুন সমীকরণে ‘হোয়াইট হাউস’, এদের হাতে আমেরিকার গণতন্ত্র!

বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তনের এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে ডেমোক্রেট দল। সবকিছু ছাপিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নবযুগের হাওয়া বইছে। রাজনৈতিক পর্যবেক্ষদের ধারণা, ওরা ১১ জনের হাতে গণতন্ত্রের মশাল। যারা হাতে হাত ধরে হোয়াইট হাউসে রক্ষিত গণতন্ত্রের সব জানালা খুলে দিতে সক্ষম। ওহাইও, টেক্সাস, মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, (নিউইয়র্ক), ইলিনয়, নিউহ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা, মেইন, মিনেসোটা, কানসাস রাজ্যের নতুন মুখ।

১২০তম কংগ্রেসের পরিচিতি সভায় যোগ দিতে নবনির্বাচিত ডেমোক্র্যাটরা ওয়াশিংটনে পৌঁছেছেন।

এর মধ্যে আলোচিত শেরড ব্রাউন, জেমস তালারিকো, আবদুল এল-সাইয়েদ, জশ টুরেক, রয় কুপার, (চাক শুমার ছাড়া), জুলিয়ানা স্ট্র্যাটন, ক্রিস পাপাস, অ্যানি অ্যান্ড্রুজ, ট্রয় জ্যাকসন, পেগি ফ্লানাগান, অ্যাডাম হ্যামিল্টন—সবাই ফ্রেশমেন সিনেটর।২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের ধাক্কা সয়ে ২০২৮ সালের হোয়াইট হাউসের লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে দলটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হঠাৎ শনিবার অফিস ও অ্যালার্ম বিভ্রাট

হঠাৎ শনিবার অফিস ও অ্যালার্ম বিভ্রাট

অঘোরে ঘুমাচ্ছিলাম। ভোরবেলা এত ঘুম কোথা থেকে যে আসে! হঠাৎ বউ বলে উঠল, ‘কিরে ৬.৩০ বেজে গেছে! আধা ঘণ্টা লেট।’‘ঘুমানোর আগে না বলছিলা, অ্যালার্ম দিছ?’‘দিছিলাম তো।’এই বলে সে দৌড় দিল ওয়াশরুমের দিকে। আর আমি মনে মনে হেসে হেসে বলতেছি, ‘AM এর জায়গায় PM দিলে তো এমন হবেই।’ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, ইশ টেসলা যদি এমন একটা গাড়ি বানাত যেটা এক ঘণ্টার অফিসের দূরত্বকে পাঁচ মিনিটের বানিয়ে দেবে!একটু পর আধো ঘুমে দেখছি, বউ রেডি হচ্ছে।

জিজ্ঞেস করলাম, ‘কিরে, কয়টা বাজে? এখনো তো অ্যালার্ম বাজতেছে না। আর ৫ মিনিট ঘুমানো যাবে?’‘তোমারও অ্যালার্ম বাজে নাই? আমি তো ভাবছি, তুমি আজ যাবা না।’এইটা কোনো কথা! তারে আমি ঘুমানোর আগে বললাম, আজ ফিল্ডে যাব, যেন সোমবার ফিল্ডে যেতে না হয় এবং অফিস শেষে দ্রুত বাসায় এসে বাড়িতে যাওয়া যায়।দুর্গাপূজা উপলক্ষে বন্ধ ছিল মঙ্গল ও বুধবার। সরকার বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা না করে শনিবার অন ডে দিয়ে বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করেছে।

টানা এখন পাঁচ দিন বন্ধ।বউ রেডি হতে হতে বলল, ‘আমি বুঝছি, কী হইছে।’এতক্ষণ আমি যা ভাবছি তারে নিয়া, সে–ও দেখি একই রকম ভাবছে আমারে নিয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন