advertisement

কিছু মডেলের হার্ডডিস্কের দাম বেড়েছে

কিছু মডেলের হার্ডডিস্কের দাম বেড়েছে
ইসিএস কম্পিউটার সিটিতে পছন্দের প্রযুক্তিপণ্য দেখছেন ক্রেতারা।
ফটো কার্ড প্রিন্ট

ঢাকার কম্পিউটার বাজারে চলতি সপ্তাহে বেশ কিছু ব্র্যান্ডের একাধিক মডেলের হার্ডডিস্কের দাম বেড়েছে। এর ফলে গত সপ্তাহের তুলনায় মডেলভেদে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত বেশি দামে হার্ডডিস্ক বিক্রি হচ্ছে। তবে নির্দিষ্ট মডেলের হার্ডডিস্কের দাম বাড়লেও র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, মনিটরসহ বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে।

ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।প্রসেসরইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।এএমডি: রাইজেন-৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন-৭ ৫৭০০জি ৩.৮– ৪.৬ গি.হা. ২৩ হাজার ৫০০ টাকা, রাইজেন-৫ ৫৬০০জি ৩.৬-৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা।মাদারবোর্ডএমএসআই: এ৫২০ এম-এ প্রো (ডিডিআর ৪) ৮ হাজার টাকা, প্রো এইচ ৬১০ এম-ই (ডিডিআর ৪) ১০ হাজার টাকা, বি৪৫০...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে নতুন জেমিনাইতে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে নতুন জেমিনাইতে ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের এক বছরের লেকচার নোট ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের এক বছরের লেকচার নোট এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং
advertisement

খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী

খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী
একদিকে দারিদ্র্য বাড়ছে, অন্যদিকে খোলাবাজারে টিসিবি পণ্যের বিক্রি বন্ধ রয়েছে

প্রথম আলোয় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ‘চাল-গমের মজুত বেশি, তবে বিতরণ কমেছে’। বিষয়টি উদ্বেগজনক বললে ভুল হবে না। কেননা, আমাদের মতো স্বল্পোন্নত দেশে সরকারের খাদ্য মজুতের ব্যবস্থা জোরদার করতে হয় প্রধানত দুটি কারণে। একদিকে ভর্তুকি মূল্যে অথবা ক্ষেত্রবিশেষে বিনা মূল্যে সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য বিতরণ করতে হয়।

অন্যদিকে কৃষকের উৎপাদিত ফসলের মৌসুমে দাম পড়ে যাওয়া ঠেকাতে সরকারকে প্রণোদনা মূল্যে তা কিনে মজুত করতে হয়।সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, টিসিবির ট্রাক সেল বেশ কিছুদিন ধরে বন্ধ থাকায় প্রধানত খাদ্য বিতরণ কমেছে। ফলে মজুত বেড়েছে। সরকারি গুদামে মজুতের ধারণক্ষমতা যেহেতু সীমিত এবং রাতারাতি তা বাড়ানো সম্ভব নয়, তাই এবারের আমন মৌসুমে সংগ্রহের পরিমাণ গতবারের তুলনায় বেশ কম হবে।

বলার অপেক্ষা রাখে না, সংগ্রহের পাশাপাশি বিতরণব্যবস্থা সচল না থাকলে মজুত পরিস্থিতির ওপর চাপ পড়ে।খাদ্যশস্য মজুতের জন্য সাইলো, সিএসডি (কেন্দ্রীয় খাদ্যগুদাম) ও এলএসডি (স্থানীয় খাদ্য সরবরাহ গুদাম) নির্মাণে প্রয়োজন হয় নৌপথ, সড়ক ও মহাসড়ক এবং রেলপথের সঙ্গে সংযোগের সুবিধাযুক্ত জমি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল, সতর্ক জামাল

শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল, সতর্ক জামাল
শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ দলের একাদশ

বড় জয় এসেছে। চার গোলের উৎসবও হয়েছে। কিন্তু সেই আনন্দে ভেসে যেতে রাজি নন জামাল ভূঁইয়া। সামনে যে আরও কঠিন পরীক্ষা। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পর বাংলাদেশ অধিনায়কের চোখ এখন পাকিস্তান ম্যাচে।জামালের কাছে শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই মিডফিল্ডার।

আজ সকালে কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সাংবাদিকদের জামাল বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।’শ্রীলঙ্কার বিপক্ষে চার গোল করেছে বাংলাদেশ। নিজেদের জালও রেখেছে অক্ষত। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক। জামালের কথায়, ‘আমরা চারটি গোল করেছি, এটা অবশ্যই ভালো দিক। পাশাপাশি আবারও গোল হজম না করে ম্যাচ শেষ করেছি।

সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি।’পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসায় ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসায় ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ
গ্রেপ্তার হওয়া কাউসার মিয়া (মাঝে)

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানা এলাকার খালার বাসা থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়। পালানোর মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।এসআই সুফল কুমার বলেন, আদালত থেকে পালানোর পর আসামি তাঁর বোনের বাসায় গিয়েছিলেন।

সেখান থেকে তিনি গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর নিজ বাসায় যান। রাতে তিনি তাঁর খালার বাসায় যান। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। আজ ভোরে পুলিশ তাঁর খালার বাসায় অভিযানে যায়। তখন তিনি ঘুমিয়ে ছিলেন।

অভিযান চালিয়ে সকাল ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গত মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি কাউসার।হাতকড়া খুলে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামিপালানোর ঘটনায় সেদিনই কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।রিপন মোল্লা জানান, কাউসারের বাড়ি নেত্রকোনায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন