বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিকল্পিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, সময়সূচি না মেলার কারণে ভারত গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংলাপটি দুই পক্ষের সম্মতিতে আয়োজন করা হচ্ছিল।
কিন্তু এখন সংলাপ স্থগিত হয়ে যাওয়ায় এ বছর বৈঠকটি হওয়ার সম্ভাবনা খুব কম।দুই দেশের কনস্যুলার সংলাপকে সামনে রেখে ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতা...
অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি
পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি
রাঙামাটি থেকে বঙ্গভবন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, যেন স্বপ্নের মতো এক দিন শিক্ষার্থী...
দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন