হলিউডে তারকা অনেকেই হন, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন কজন? অ্যান হ্যাথওয়ে তাঁদেরই একজন। কখনো রাজকন্যা, কখনো ফ্যাশন–জগতের শিক্ষানবিশ, কখনো ব্যাটম্যানের বিপরীতে ক্যাটওম্যান, আবার কখনো সংগীতজগতের এক জটিল চরিত্র—প্রতিটি ভূমিকাতেই নিজের অভিনয়ের আলাদা ছাপ রেখেছেন তিনি। আজ ১২ নভেম্বর অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রীর জন্মদিন।
১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যান হ্যাথওয়ের বয়স এখন ৪৪ বছর। এ বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত পাঁচটি সিনেমা। এক বছরে পাঁচটি ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁর অবস্থান এখনো বেশ শক্ত। রোমান্টিক কমেডি থেকে শুরু করে সংগীতনির্ভর নাটক, সায়েন্স ফিকশন, থ্রিলার—বিভিন্ন ঘরানায় নিজেকে মেলে ধরেছেন অ্যান।
২০২৬ সালে তাঁর অভিনীত ছবিগুলোর তালিকায় রয়েছে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’।‘মাদার মেরি’ সিনেমায় অ্যান হ্যাথওয়ে।
সূত্র: প্রথম আলো

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতা...
অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি
রাঙামাটি থেকে বঙ্গভবন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, যেন স্বপ্নের মতো এক দিন শিক্ষার্থী...
দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই
‘ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন