বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এত দিন প্রলয় কুমার সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও প্রলয় কুমার কর্মস্থলে যোগ দেননি।
কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তাঁর স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি, যা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা ও অবজ্ঞার শামিল।পরে প্রলয় কুমারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।এদিকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন), বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে পুলিশের মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি
পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি
রাঙামাটি থেকে বঙ্গভবন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, যেন স্বপ্নের মতো এক দিন শিক্ষার্থী...
দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই
‘ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন