advertisement

উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলায় আলোচনা সভা। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে
ফটো কার্ড প্রিন্ট

১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। জেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা ১২ নভেম্বরকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা, মারা যাওয়া মানুষের স্মরণে ভোলায় স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, উপকূলীয় সবুজবেষ্টনী সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতি নেওয়ার দাবি জানান।সভায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মুবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ১৯৭০ সালের জলোচ্ছ্বাসের পর উপকূল রক্ষায় সবুজবেষ্টনী গড়ে তোলা হয়েছিল।

কিন্তু এখন সেই গাছ কেটে ইটভাটা ও গৃহস্থালির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতা... অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি রাঙামাটি থেকে বঙ্গভবন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, যেন স্বপ্নের মতো এক দিন শিক্ষার্থীদের রাঙামাটি থেকে বঙ্গভবন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, যেন স্বপ্নের মতো এক দিন শিক্ষার্থী... দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই
advertisement

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এত দিন প্রলয় কুমার সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও প্রলয় কুমার কর্মস্থলে যোগ দেননি।

কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তাঁর স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি, যা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা ও অবজ্ঞার শামিল।পরে প্রলয় কুমারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।এদিকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন), বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে পুলিশের মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? | অর্থনীতি অনর্থনীতি

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি

পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি
অ্যান হ্যাথওয়ে। এএফপি

হলিউডে তারকা অনেকেই হন, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন কজন? অ্যান হ্যাথওয়ে তাঁদেরই একজন। কখনো রাজকন্যা, কখনো ফ্যাশন–জগতের শিক্ষানবিশ, কখনো ব্যাটম্যানের বিপরীতে ক্যাটওম্যান, আবার কখনো সংগীতজগতের এক জটিল চরিত্র—প্রতিটি ভূমিকাতেই নিজের অভিনয়ের আলাদা ছাপ রেখেছেন তিনি। আজ ১২ নভেম্বর অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রীর জন্মদিন।

১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যান হ্যাথওয়ের বয়স এখন ৪৪ বছর। এ বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত পাঁচটি সিনেমা। এক বছরে পাঁচটি ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁর অবস্থান এখনো বেশ শক্ত। রোমান্টিক কমেডি থেকে শুরু করে সংগীতনির্ভর নাটক, সায়েন্স ফিকশন, থ্রিলার—বিভিন্ন ঘরানায় নিজেকে মেলে ধরেছেন অ্যান।

২০২৬ সালে তাঁর অভিনীত ছবিগুলোর তালিকায় রয়েছে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’।‘মাদার মেরি’ সিনেমায় অ্যান হ্যাথওয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন