advertisement

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ফটো কার্ড প্রিন্ট

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এত দিন প্রলয় কুমার সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও প্রলয় কুমার কর্মস্থলে যোগ দেননি।

কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তাঁর স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি, যা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা ও অবজ্ঞার শামিল।পরে প্রলয় কুমারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।এদিকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন), বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে পুলিশের মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু বিশ্বের সবচেয়ে উন্নত এআই প্রযুক্তির নির্মাতাকেই কেন বিপদের আগাম সংকেত দিতে পারল না এআই বিশ্বের সবচেয়ে উন্নত এআই প্রযুক্তির নির্মাতাকেই কেন বিপদের আগাম সংকেত দিতে পারল না এ... রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
advertisement

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?

সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সৌজন্য সাক্ষাৎ। ঢাকা, ১২ নভেম্বর

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু

বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। ঢাকা, ১২ নভেম্বর

শূন্য অভিবাসন খরচে কর্মী নেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানি। বিনা খরচে এ কোম্পানিতে কর্মী পাঠাতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয় ৮ নভেম্বর। তাঁদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগ দিতে ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।

ধাপে ধাপে ১০ হাজার কর্মী পাঠানো হবে বিনা খরচে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে।

তারা আজ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে যেসব আবেদন জমা হয়েছে, তার মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন