advertisement

কিছু পাখি অন্য প্রাণীর ডাক নকল করে কেন

কিছু পাখি অন্য প্রাণীর ডাক নকল করে কেন
লাইরবার্ড
ফটো কার্ড প্রিন্ট

কিছু পাখি জীবনের প্রথম বছরেই নিজ প্রজাতির ডাক ও গান শিখে নেয়। কিন্তু মকিংবার্ডের মতো পাখি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন ডাক ও গান শিখতেই থাকে। উত্তর আমেরিকার ‘নর্দান মকিংবার্ড’ প্রায় ২০০টি পর্যন্ত ডাক ও গান শিখতে পারে।

এরা এদের আশপাশের অন্যান্য পাখি, গাড়ির অ্যালার্ম কিংবা পুরোনো দরজার কিচকিচ শব্দও অবিকল নকল করতে পারে।বিজ্ঞানীদের একটি ধারণা হলো, স্ত্রী মকিংবার্ডরা এমন পুরুষ পাখিদের বেশি পছন্দ করে, যারা অনেক বেশি গান গাইতে পারে। অন্য পুরুষদের পেছনে ফেলতে তাই পুরুষ মকিংবার্ডরা খুব দ্রুত চারপাশের নানা শব্দ শিখে নিজেদের গানের তালিকায় যোগ করে।

নানা রকম গান গাওয়ার অর্থ হলো পুরুষ পাখিটি বয়সে বড় এবং কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা এর অনেক বেশি।এই ভালো গুণ বা টিকে থাকার ক্ষমতা এর ছানাদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কালান্তরের মশাররফ কালান্তরের মশাররফ ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি এআই ডিটেক্টরের ভুল অভিযোগ এআই ডিটেক্টরের ভুল অভিযোগ ঢাকার অদূরেই চলছে ফ্লো ফেস্ট, ছুটির এই দুই দিনে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরেই চলছে ফ্লো ফেস্ট, ছুটির এই দুই দিনে ঘুরে আসতে পারেন
advertisement

নতুন সিনেমা নিয়ে ফিরছেন দীপংকর দীপন

‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ঢাকাই সিনেমায় আলোচনায় আসেন নির্মাতা দীপংকর দীপন। প্রথম সিনেমাতেই দর্শকের প্রশংসার পাশাপাশি পান ব্যবসায়িক.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

নিত্যপণ্যের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। ফলে চাহিদা ও সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কালান্তরের মশাররফ

কালান্তরের মশাররফ
মীর মশাররফ হোসেনের ভাস্কর্য (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১২) অবলম্বনে

‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের সংক্ষিপ্ত আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ রচনার বিষয়, লেখকের অভিপ্রায়, নাট্যশৈলী ও ভাষানৈপুণ্য সম্পর্কে যে চুম্বক-মন্তব্য করেন, তা শিল্পস্রষ্টার একটি অন্তরঙ্গ পরিচয় উন্মোচন করে দেয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিশুদ্ধ বাঙ্গালা ভাষায় প্রণীত’ এই নাটকের ভাষা ‘অনেক হিন্দু প্রণীত বাঙ্গালার অপেক্ষা... পরিশুদ্ধ’।

অভিপ্রায়গত দিক দিয়ে এই নাটককে তিনি তুলনা করেছিলেন দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের মতো উচ্চাঙ্গের সাহিত্যস্রষ্টা ও শিল্পবোদ্ধা নাটকটির প্রশংসা করতে কুণ্ঠিত হননি এবং এ মন্তব্যও না করে পারেননি যে, ‘শেসন আদালতের চিত্রটি অতি পরিপাটি হইয়াছে’।

এ নাটকের বিস্ফোরক শক্তি সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন না, তাই পাবনা জেলার প্রজাবিদ্রোহে ‘জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি’ দিতে পারে আশঙ্কায় বঙ্কিম ‘জমীদার দর্পণ’ নাট্যগ্রন্থটি ‘বিক্রয় ও বিতরণ বন্ধে’র পরামর্শ দিয়েছিলেন (‘বঙ্গদর্শন’, ভাদ্র ১২৮০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন