advertisement

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সকালের নাশতা

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সকালের নাশতা
পুরান ঢাকার রেস্তোরাঁয় সকালের নাশতা
ফটো কার্ড প্রিন্ট

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সকালের নাশতা এখনো মানুষের মনে জায়গা ধরে রেখেছে। নর্থব্রুক হল রোডের চৌরঙ্গী রেস্তোরাঁয় সকালে থাকে পুরোনো দিনের নাশতার আয়োজন। চৌরঙ্গী রেস্তোরাঁ থেকে কিছুটা এগোলেই নিউ ক্যাফে কর্নার। এখানে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়। সূত্রাপুরের রহিম বিরিয়ানি সকালের খাবারের তালিকায় এক বিশেষ জায়গা দখল করে আছে। ভোর থেকে রূপচান লেনের মাঠার দোকানে জড়ো হন নানা বয়সী মানুষ।

লালবাগের ‘মা শাহী নেহারি’ ঐতিহ্যবাহী সকালের খাবারের আরেক আকর্ষণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শুক্রবারেই সিনেমা মুক্তি, বিশ্বজুড়ে একই রীতি কেন? শুক্রবারেই সিনেমা মুক্তি, বিশ্বজুড়ে একই রীতি কেন? শুক্রবারেই সিনেমা মুক্তি, বিশ্বজুড়ে একই রীতি কেন? শুক্রবারেই সিনেমা মুক্তি, বিশ্বজুড়ে একই রীতি কেন? পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকান পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকান এআই যেভাবে আমার প্যান্ট পরিষ্কার করল এআই যেভাবে আমার প্যান্ট পরিষ্কার করল লোডশেডিংয়ের যত সুবিধা লোডশেডিংয়ের যত সুবিধা
advertisement

কালান্তরের মশাররফ

কালান্তরের মশাররফ
মীর মশাররফ হোসেনের ভাস্কর্য (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১২) অবলম্বনে

‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের সংক্ষিপ্ত আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ রচনার বিষয়, লেখকের অভিপ্রায়, নাট্যশৈলী ও ভাষানৈপুণ্য সম্পর্কে যে চুম্বক-মন্তব্য করেন, তা শিল্পস্রষ্টার একটি অন্তরঙ্গ পরিচয় উন্মোচন করে দেয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিশুদ্ধ বাঙ্গালা ভাষায় প্রণীত’ এই নাটকের ভাষা ‘অনেক হিন্দু প্রণীত বাঙ্গালার অপেক্ষা... পরিশুদ্ধ’।

অভিপ্রায়গত দিক দিয়ে এই নাটককে তিনি তুলনা করেছিলেন দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের মতো উচ্চাঙ্গের সাহিত্যস্রষ্টা ও শিল্পবোদ্ধা নাটকটির প্রশংসা করতে কুণ্ঠিত হননি এবং এ মন্তব্যও না করে পারেননি যে, ‘শেসন আদালতের চিত্রটি অতি পরিপাটি হইয়াছে’।

এ নাটকের বিস্ফোরক শক্তি সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন না, তাই পাবনা জেলার প্রজাবিদ্রোহে ‘জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি’ দিতে পারে আশঙ্কায় বঙ্কিম ‘জমীদার দর্পণ’ নাট্যগ্রন্থটি ‘বিক্রয় ও বিতরণ বন্ধে’র পরামর্শ দিয়েছিলেন (‘বঙ্গদর্শন’, ভাদ্র ১২৮০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছয় পেসারের সবাইকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছয় পেসারের সবাইকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
আনরিখ নর্কিয়া

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ছয়জন পেসার ডেকেছিল দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে ওঠা আনরিখ নর্কিয়াও ফিরেছিলেন প্রোটিয়াদের দলে। ফিরেছিলেন অনুশীলনেও। কিন্তু নর্কিয়ার দুর্ভাগ্য, অন্তত একটি টেস্টে খেলতে পারবেন না এই পেসার।

সেটা জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবারায় সেন্ট জর্জেস পার্কে সিরিজে দ্বিতীয় টেস্টে কুঁচকিতে চোট পান নর্কিয়া। এরপর কেপ টাউনে শেষ টেস্টে খেলতে পারেননি। তারপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে তাঁকে ফেরায় দক্ষিণ আফ্রিকা।

কিন্তু কনরাড মনে করছেন ৩২ বছর বয়সী এ পেসারকে প্রথম টেস্টে খেলানোটা একটু তাড়াহুড়ো হয়ে যায়।দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি মাসে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দলসংবাদমাধ্যমকে দক্ষিণ আফ্রিকা কোচ বলেন, ‘টেস্ট চলাকালেই সেন্ট জর্জেসে তাঁর স্ক্যান করানো হয়েছিল এবং তাতে গুরুতর কিছু ধরা পড়েনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে
ল্যাপটপের ব্যাটারির যত্নে বেশ কিছু কৌশল মেনে চলতে হবে

ল্যাপটপ ব্যবহারের সময় হুট করে ব্যাটারি শেষ হয়ে যাওয়া অত্যন্ত বিরক্তিকর। কিছু সঠিক নিয়ম মেনে চললে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো এবং ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব। ব্যাটারির চার্জ বাঁচাতে ও কার্যক্ষমতা বাড়াতে কিছু উপায় অনুসরণ করতে পারেন।এনার্জি সেভার মোড চালু রাখাউইন্ডোজ ১১-এর এনার্জি সেভার মোড ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রোধ করে। চার্জ ৩০ শতাংশে নামলে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।

তবে কাজের সুবিধার্থে যেকোনো সময় এটি ম্যানুয়ালি চালু রাখা যায়।পাওয়ার ও ডিসপ্লে সেটিংস পরিবর্তনপাওয়ার সেটিংসে গিয়ে বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি নির্বাচন করা উচিত। এ ছাড়া ডিসপ্লের রিফ্রেশ রেট (যেমন ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জ) কমানো এবং স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজনমতো কমিয়ে রাখলে চার্জ অনেক কম খরচ হয়।ডার্ক মোড ব্যবহার করাডার্ক মোড ব্যবহার করলে ব্যাটারি খরচ অনেকটাই কমে যায়।

বিশেষ করে ওএলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপে ডার্ক মোড চালু করলে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে, যা প্রচুর চার্জ বাঁচায়।অব্যবহৃত পেরিফেরালস ও অ্যাপ বন্ধ করাল্যাপটপের সঙ্গে সংযুক্ত পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ বা মাউস প্রয়োজন শেষে খুলে ফেলা ভালো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন