advertisement

রয়ে গেল ‘রোকযানা’, মায়ের পাশে চিরঘুমে সাহেদ

রয়ে গেল ‘রোকযানা’, মায়ের পাশে চিরঘুমে সাহেদ
গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়
ফটো কার্ড প্রিন্ট

‘আমি একটা জীবনযাপন করতে এসেছি দুনিয়াতে। উদ্‌যাপন করতে এসেছি, আনন্দ উদ্‌যাপন করতে এসেছি। সেটা যতটুকু পারা যায়, উপভোগ করাটাই হচ্ছে জীবন।’ এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শনের কথা এভাবেই বলেছিলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। গান, গিটার আর নিজের মতো করে বেঁচে থাকার আনন্দেই কাটাতে চেয়েছিলেন জীবন।

নতুন গান নিয়ে শ্রোতাদের কাছে ফেরার প্রস্তুতিও ছিল; কিন্তু সেই আয়োজন অসমাপ্ত রেখেই বিদায় নিলেন ‘রোকযানা’র শিল্পী ।শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।বাদ আসর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক... মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর না... জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৪৪ বছরের ইতিহাস সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে ১৪৪ বছরের ইতিহাস সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে
advertisement

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ দক্ষিণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের ঘর পুনর্নির্মাণে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জলবায়ু মোকাবিলায় অভিযোজন খাতে ১২০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

জলবায়ু মোকাবিলায় অভিযোজন খাতে ১২০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে প্রতিশ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮
গ্রেপ্তার

রাজধানীর পৃথক ছয়টি স্থানে শুক্রবার ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

এসব মিছিল থেকে ১৭ জনসহ মোট ১৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, দিনের বিভিন্ন সময় রাজধানীর মিরপুর, শনির আখড়া ও ডেমরার ছয়টি স্থানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতা–কর্মীরা। এ সময় ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ অভিযান চালিয়ে মিছিল থেকে ১৭ জনকে আটক করে।

তাঁদের মধ্যে মিরপুর মডেল থানা ৮ জন, দারুসসালাম ২ জন, যাত্রাবাড়ী ৩ জন, ডেমরা ৩ জন ও তুরাগ থানা ১ জনকে আটক করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন