advertisement

সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার

সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার
জেনসেন হুয়াং, স্টিভ জবস, ল্যারি পেজ, সের্গেই ব্রিন ও ট্রাভিস কালানিক
ফটো কার্ড প্রিন্ট

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ও অ্যালফাবেট এবং অ্যাপভিত্তিক আন্তর্জাতিক রাইড-শেয়ারিং ও পরিবহনসেবা প্রতিষ্ঠান উবারের প্রতিষ্ঠাতারা বিদায় নেওয়ার পর সেই ধাক্কা ভালোভাবেই সামলেছে তারা। কিন্তু আরেক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়াও এখন একই ধরনের পরীক্ষার মুখে পড়েছে। কারণ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আকস্মিকভাবে পদত্যাগ করতে হয়েছে।

ফলে এনভিডিয়া নেতৃত্ব পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর সিএনবিসির।অ্যাপল, অ্যালফাবেট ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো তাদের প্রভাবশালী নেতাদের বিদায়ের পরও সাফল্য ধরে রেখেছে। তবে সেসব প্রতিষ্ঠানে নেতৃত্বের পরিবর্তন এনভিডিয়ার মতো এতটা আকস্মিক ছিল না।

এনভিডিয়ার নতুন সিইওর সামনে বড় চ্যালেঞ্জ হলো তাঁকে জেনসেন হুয়াংয়ের বিদায়ের প্রভাব সামলানোর পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে চিপ তৈরির প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে হবে।তবে জেনসেন হুয়াং প্রথম কোনো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নন, যাঁকে নিজের হাতে তিলতিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান ছেড়ে যেতে হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের
advertisement

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮
গ্রেপ্তার

রাজধানীর পৃথক ছয়টি স্থানে শুক্রবার ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

এসব মিছিল থেকে ১৭ জনসহ মোট ১৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, দিনের বিভিন্ন সময় রাজধানীর মিরপুর, শনির আখড়া ও ডেমরার ছয়টি স্থানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতা–কর্মীরা। এ সময় ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ অভিযান চালিয়ে মিছিল থেকে ১৭ জনকে আটক করে।

তাঁদের মধ্যে মিরপুর মডেল থানা ৮ জন, দারুসসালাম ২ জন, যাত্রাবাড়ী ৩ জন, ডেমরা ৩ জন ও তুরাগ থানা ১ জনকে আটক করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে ‘এসএস ইউনাইটেড স্টেটস’ ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ১১ নভেম্বর, ২০২৬

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে জাহাজটি নির্মাণ করা হয়। এটি টাইটানিকের চেয়েও বড় ছিল। এসএস ইউনাইটেড স্টেটস নামের এই জাহজটি পরিচিত ছিল এর গতির জন্য। গত বুধবার এটি ডুবিয়ে দেওয়া হয়েছে সাগরের অতলে।ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে ‘এসএস ইউনাইটেড স্টেটস’ ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ১১ নভেম্বর, ২০২৬যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস তার সর্বশেষ যাত্রা শেষ করেছে।

এবারের গন্তব্য ছিল সমুদ্রের তলদেশ। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ। গত বুধবার এটিকে ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের খোল ফাঁপা করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশেই থাকে।ইচ্ছাকৃতভাবে জাহাজ ডুবিয়ে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’। পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকে।

শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়।এসএস ইউনাইটেড স্টেটস কী ছিল জাহাজটি নির্মাণ করা হয় ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম

বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম
ছুরিকাঘাতে আহত যুবক বেলাল উদ্দিন

চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে প্রকাশ্যে মো. বেলাল উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা সদরের বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। বেলাল ‘ফটিকছড়ি সংলাপ’ নামে সংবাদভিত্তিক একটি ফেসবুক পেজের অ্যাডমিন।পুলিশ জানিয়েছে, বেলালের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শামসুল আলম ওরফে কসাই শমসু নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

তিনি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা এবং বিবিরহাট বাজারে মাংসের দোকান চালান।ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়ার পথে রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে (লাইভ) আসেন বেলাল। এ সময় তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়।

লাইভে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কসাই শমসু তাঁকে ছুরিকাঘাত করেছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বিকেলে বিবিরহাট বাজারে যান বেলাল উদ্দিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন