advertisement

‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ

‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ
ভারত ফুটবল দলের কোচ নওশাদ মুসা
ফটো কার্ড প্রিন্ট

‘আমি ভিএআর পছন্দ করি না’—কথাটা বলেই যেন একটু হাসির খোরাক জোগালেন ভারত কোচ নওশাদ মুসা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অবশ্য ভিএআর নিয়ে নিজের বিরক্তির কথাই শোনালেন ভারত কোচ। তবে তাঁর কথায় বিরক্তির চেয়ে রসিকতার সুরই ছিল বেশি। নওশাদের বিরক্তির কারণও আছে। ম্যাচে ভিএআরের হস্তক্ষেপের পর দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে।

৪৭ মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় ভুটান। সেই পেনাল্টি থেকেই গোল করে ব্যবধান কমায় তারা। এরপর ৬৭ মিনিটে ভারতের পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয়ে যায়। অর্থাৎ ভিএআরের দুই সিদ্ধান্তই গেছে ভুটানের পক্ষে।ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাই ভিএআর নিয়ে প্রশ্ন শুনে নওশাদ বলেন, ‘সত্যি বলতে, আমার ভালো লাগেনি। কোনোভাবেই ভালো লাগেনি।

একটিতে গোল, আরেকটিতে পেনাল্টি বাদ—আমি ভিএআর পছন্দ করি না।’তবে পরক্ষণেই রসিকতা করে যোগ করেন, ‘সরি ভিএআর, হ্যাঁ এটা চালু হওয়ায় ভালো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৮ বছর পরও ভুটান হারল, ভারত  ফাইনালে ১৮ বছর পরও ভুটান হারল, ভারত ফাইনালে জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭ দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭ ১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে ১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা
advertisement

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি
তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয় হয় আজ উত্তরার বিজিএমইএ কার্যালয়ে। এতে কথা বলছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান

তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয় হয় আজ উত্তরার বিজিএমইএ কার্যালয়ে। এতে কথা বলছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানঅরাজক পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএর সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে।

গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।’ তিনি আরও বলেন, সবচেয়ে জরুরি বিষয়—কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে।

তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আজ শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার, বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান প্রমুখ।চলমান অস্থিরতায় সাভার–আশুলিয়া ও গাজীপুরের ১৪৭ কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম সচল র...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সভা স্থগিত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সভা স্থগিত
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে পূর্বনির্ধারিত সভা স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় সচিবালয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইএইচটি-ম্যাটসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, নির্বাচিত ৪০৬৭

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন