প্রেম ও বিশ্বাসের দুর্বলতা কাজে লাগিয়ে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার পুরোনো কৌশল ‘হানি ট্র্যাপ’ এখন ডিজিটাল ও করপোরেট জগতে বড় হুমকি। স্নায়ুযুদ্ধ থেকে এনভিডিয়ার সাম্প্রতিক বিতর্ক—গুপ্তচরদের এ ভয়ানক ফাঁদ চেনার লক্ষণ ও আত্মরক্ষার উপায় জেনে নিন দীর্ঘ এ প্রতিবেদনে।ভালোবাসা, বিশ্বাস আর ঘনিষ্ঠতা—মানুষের জীবনের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতিগুলোর মধ্যে পড়ে। কিন্তু এ অনুভূতিগুলোই কখনো হয়ে উঠতে পারে প্রতারণার হাতিয়ার।
কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে গোপন তথ্য আদায় করা, তাঁকে দিয়ে নিজের স্বার্থে কাজ করানো কিংবা পরে সেই সম্পর্কের দুর্বলতা কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করা—গোয়েন্দা জগতে এমন কৌশল পরিচিত ‘হানি ট্র্যাপ’ নামে। বাংলায় বলা যায় ‘প্রেমের ফাঁদ’।সাম্প্রতিক সময়ে এ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও নামী প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে।
চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটিতে অস্থিরতা তৈরি হয়।
সূত্র: প্রথম আলো

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা
মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন
‘মাতৃত্ব’ কি নারীর যোগ্যতার মাপকাঠি: সমাজ, ক্ষমতা ও কলঙ্কের জেন্ডার রাজনীতি
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের
হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন