ভোরের আলো ফোটার আগেই জলাশয়ের আশপাশে শুরু হয় পাখিদের আনাগোনা। রাতভর না খেয়ে থাকা পাখিরা এ সময় খাবারের সন্ধানে বের হয়। কোনোটি গাছের ডালে বসে শিকারের অপেক্ষা করে, কোনোটি নলখাগড়ার ফাঁকে খোঁজে খাবার। আবার কোনোটি ঝাঁক বেঁধে উড়ে যায় জলাশয়ের ওপর দিয়ে। পোকামাকড়, ছোট মাছ, ঘাস ও জলজ উদ্ভিদের বীজ—খাদ্যাভ্যাস অনুযায়ী খাবার খুঁজে নেয় নানা প্রজাতির পাখি।
তবে জলাশয় ভরাট, গাছ কাটা ও বসতি বাড়ায় দিন দিন কমছে এদের আবাস ও খাদ্যের সংস্থান।ভোরের আলো ফোটার আগেই জলাশয়ের আশপাশের গাছপালায় জড়ো হয়েছে কয়েকটি পাখি।জলাশয়ের ধারে নলখাগড়ার ডাঁটিতে বসে আছে একটি ছোট পাখি। আশপাশে খাবারের সন্ধান করছে সে। বিদ্যুতের তারে পাশাপাশি বসে আছে দুটি গোশালিক। ভোরে জলাশয়ের আশপাশে তাদের এমন বিচরণ চোখে পড়ে। খুঁটির ওপর দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে একটি ভাতশালিক।
জলাশয়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি লাললটিকা বা হট্টিটি।
সূত্র: প্রথম আলো

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান
আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা
যে হাটে প্রতিদিন শুধু কলা বিক্রি হয় ৫০ লাখ টাকার
ছয় খুন, ২৮ দিনের আতঙ্ক এবং এক ‘ভুতুড়ে’ বাড়ির জন্ম
বিদেশে মার্কিন ঘাঁটিগুলো কি বোঝা হয়ে উঠছে?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন