কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ গানের মধ্য দিয়ে বরগুনায় উদ্যাপন করা হয়েছে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৩ নভেম্বর বিকেলে বরগুনা বন্ধুসভার আয়োজনে ঘণ্টাব্যাপী এ বর্ণিল অনুষ্ঠান হয়।মূল আকর্ষণ ছিল সম্পূর্ণ ‘ইকো ফ্রেন্ডলি’ (পরিবেশবান্ধব) ব্যাকড্রপ, যা উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়।
প্লাস্টিক বা ক্ষতিকর উপাদানের পরিবর্তে প্রথম আলোর পুরোনো পত্রিকা, কাপড় ও কাঠের ফ্রেম ব্যবহার করে বন্ধুসভার বন্ধুরা এই ব্যতিক্রমী ব্যাকড্রপ তৈরি করেন। পরে বন্ধুরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এর মধ্যে ছিল কবিতা আবৃত্তি, মনোমুগ্ধকর নৃত্য ও গান।বন্ধু তাসমিয়া স্নেহার সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন বরগুনা বন্ধুসভার সভাপতি খান নাঈম।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বন্ধুসভার বর্তমান ও সাবেক সদস্য ছাড়াও প্রথম আলোর পাঠকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করেন।বরগুনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনপাঠক সুবাহ তাবাসসুম বলেন, ‘প্রথম আলো মানেই সত্যের পক্ষে এবং তারুণ্যের শক্তি।
সূত্র: প্রথম আলো

‘ভালোবাসার দুজনের জন্য বিয়ের মতো কিছু নেই’: কেন বলেছিলেন নবীজি
শেখ হাসিনার নতুন পাসপোর্ট দাবিতে ছড়াল এআই ছবি, মেয়াদ চলে গেছে ২০২০ সালেই
রাত-বিরাতে ১৬২৬৩ নম্বরে আর বাজে না রিং
রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লিটন
সাংহাইয়ের রানওয়েতে ফ্যাশনের নতুন ভাষা: রোমান্টিকতা, সাহস আর ঐতিহ্যের পাঁচ প্রবণতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন