পর্তুগালের সর্বশেষ তিন ম্যাচেও দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। একটিতে কোচের সিদ্ধান্তে, দুটিতে কােচের ওপর ক্ষোভে তিনি নিজে দল ছেড়ে চলে যাওয়ায়। যার জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছেন কিছুদিন আগে।রোনালদোর আনুষ্ঠানিক অবসরের পর পর্তুগাল প্রথম খেলতে নামল গতকাল রাতে। আর এই ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে রোনালদোবিহীন দলটি। উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল।
দেশটির ১০৫ বছরের প্রতিযোগিতামূলক ফুটবল ইতিহাসে এটিই নিজেদের মাঠে সবচেয়ে বড় হার।পর্তুগালের উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই ব্রাগার মাঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল অনেকটা উদ্যাপনের উপলক্ষ। সেই উদ্যাপনের বড় অংশজুড়ে ছিলেন রোনালদোই।
চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই মহাতারকাকে সম্মান জানাতে ম্যাচের আগে তাঁর ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন পর্তুগালের খেলোয়াড়েরা।
সূত্র: প্রথম আলো

ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ
আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৬)
১ গোলে হেরে সাফ ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশা...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন