একটি সেতুর অভাবে একটি জনপদ কতটা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রাম তার দৃষ্টান্ত। কালাইকেশর খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়েছে পাঁচ বছর আগে। এর পর থেকে স্থানীয় মানুষের উদ্যোগে তৈরি একটি বাঁশের সাঁকোই প্রায় সাত হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। সেই সাঁকো দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হয় দেড় শতাধিক শিক্ষার্থীকে।
অথচ সাঁকোটি দিয়ে কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই।এটি কেবল একটি অবকাঠামোগত সমস্যার বিবরণ নয়; বরং নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে স্থানীয় সরকারের দায়িত্ব ও উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন। একটি গ্রামের সাত হাজার মানুষ পাঁচ বছর ধরে একটি সেতুর জন্য অপেক্ষা করছেন। তাঁদের মধ্যে রয়েছে শিশু, নারী, প্রবীণ, অসুস্থ মানুষ, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী।
একটি পাকা সেতুর অভাবে তাঁদের প্রতিদিনের জীবনযাত্রা কতটা দুর্বিষহ হয়ে উঠেছে, তা সহজেই অনুমেয়।সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি শিক্ষার্থীদের।
সূত্র: প্রথম আলো

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর, ভয়ানক দূষণ একটি স্থানে
রিকশা চালাতেন, এখন ‘জামাই’র চায়ের দোকানে হাজারো মানুষের ভিড়
‘ঘাম শুকানোর আগে’: ইসলামে শ্রমিক-মালিকের সম্পর্ক, অধিকার ও দায়িত্ব
‘ধনীদের ফল’ পার্সিমনের দাম এখন কেমন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন