বিশ্বের ১২৬টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণে আজ রোববার সকালে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। এ সময় রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২০৬। আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এ মান ‘খুব অস্বাস্থ্যকর’। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, সেখানে বায়ুর মান ২৬৩।
এরপরই আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ২৩২।আইকিউএয়ারের ওয়েবসাইটে আজ সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বিভিন্ন এলাকার বায়ুর মানের যে চিত্র পাওয়া গেছে, তাতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে একিউআই ছিল ৩৯৭। আইকিউএয়ারের হিসাবে, এ মান ‘বিপজ্জনক’ বা ‘হ্যাজার্ডাস’ পর্যায়ের। ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ।চলতি মাসে এতটা খারাপ হয়নি ঢাকার বাতাস।
এ মাসে বাতাস আরও দূষিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আজ রাজধানীর অন্য এলাকাগুলোর মধ্যে গুলশান লেক পার্কে বায়ুর মান ছিল ২৭৮, বারিধারা লেকসাইডে ২৪৫, বারিধারা পার্ক রোডে ২৩০, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) পর্যবেক্ষণকেন্দ্রে ২২১, ইস্টার্ন হাউজিংয়ে ২১২, বাড্ডার প্রগতি সরণিতে ২০৬, বেজ এজওয়াটারে ১৯৯, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ১৯৫ ও বেচারাম দেউড়ীতে ১৭৪।আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসে প্রধান দূষক হচ্ছে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫।
সূত্র: প্রথম আলো

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
কালাইকেশর খালে দ্রুত সেতু বানান
রিকশা চালাতেন, এখন ‘জামাই’র চায়ের দোকানে হাজারো মানুষের ভিড়
‘ঘাম শুকানোর আগে’: ইসলামে শ্রমিক-মালিকের সম্পর্ক, অধিকার ও দায়িত্ব
‘ধনীদের ফল’ পার্সিমনের দাম এখন কেমন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন