শুভ সকাল। আজ ১৫ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।মালিকদের মজুরি প্রস্তাবে প্রতিবার শ্রমিকদের অসন্তোষ কেন, এবার কী হবেআন্দোলনরত বহু শ্রমিকের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছিলেন, বিজিএমইএ কোন বিবেচনায় ৬০০ টাকার মজুরি বৃদ্ধির প্রস্তাব দিল?
ঘরভাড়া আর খাওয়ার খরচেই তো বেতনের সব টাকা চলে যায়। বিস্তারিত পড়ুন... এত মোটা বাঁশও আছে দেশে, নাম তার ‘ভুদুম’ভুদুম বাঁশের গোড়ার দিকের কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটারমিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে বেশ কয়েকটি বাঁশের ঝাড়। সেগুলোর মধ্যে কয়েকটি ঝাড়ের কাণ্ড এতটাই মোটা যে পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ আটকে যায় দর্শনার্থীদের। কেউ থেমে দেখেন, কেউ আবার বাঁশের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
সাধারণ বাঁশের চেয়ে আকৃতিতে বেশ বড় এই বাঁশের নাম ভুদুম।
সূত্র: প্রথম আলো

কালাইকেশর খালে দ্রুত সেতু বানান
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর, ভয়ানক দূষণ একটি স্থানে
রিকশা চালাতেন, এখন ‘জামাই’র চায়ের দোকানে হাজারো মানুষের ভিড়
‘ঘাম শুকানোর আগে’: ইসলামে শ্রমিক-মালিকের সম্পর্ক, অধিকার ও দায়িত্ব
‘ধনীদের ফল’ পার্সিমনের দাম এখন কেমন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন