advertisement

পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটি

পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটি
১৯৭০-এর দশকের শুরুতে বিজ্ঞানীরা এই মাছগুলোর ওপর নজর রাখা শুরু করেন
ফটো কার্ড প্রিন্ট

‘ডেভিলস হোল পাপফিশ’ (Cyprinodon diabolis) হলো পৃথিবীর সবচেয়ে বিরল মাছ। যুক্তরাষ্ট্রের নেভাদার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ‘ডেভিলস হোল’ নামের ভূগর্ভস্থ গরম পানির একটি ছোট চুনাপাথরের গুহায় কেবল এই মাছ দেখতে পাওয়া যায়।

বন্য পরিবেশে স্বাধীনভাবে বেঁচে থাকা যেকোনো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে এদের বাসস্থান বা ভৌগোলিক এলাকা সবচেয়ে ছোট।ধারণা করা হয়, প্রায় পাঁচ লাখ বছর আগে এই চুনাপাথরের গুহাটির ছাদ ধসে পড়েছিল। তখনই গুহার ভেতরকার পানি খোলা আকাশের নিচে চলে আসে এবং মাছগুলো সেখানে ঢুকে পড়ে। গুহার ভেতরের পানি বেশ গরম, প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা ৯৩ ডিগ্রি ফারেনহাইট। তা ছাড়া সেখানে অক্সিজেনের পরিমাণও কম।

কিন্তু এত কষ্টকর পরিবেশের সঙ্গেই মাছগুলো নিজেদের মানিয়ে নিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ট্রাম্প-সি–পুতিনের বৈঠকে কী হতে যাচ্ছে ট্রাম্প-সি–পুতিনের বৈঠকে কী হতে যাচ্ছে এক রঙেই বাজিমাত: কফি-ব্রাউন গাউনে অন্য রকম মেহজাবীন এক রঙেই বাজিমাত: কফি-ব্রাউন গাউনে অন্য রকম মেহজাবীন প্রতিশ্রুত প্রতিশ্রুত ভাষা ভাষা ফোনকলের খরচে স্বাস্থ্যসেবা পেত সাধারণ মানুষ, কেন তা বন্ধ হবে ফোনকলের খরচে স্বাস্থ্যসেবা পেত সাধারণ মানুষ, কেন তা বন্ধ হবে
advertisement

নৃত্যশিল্পী হৃদি শেখের জন্য কেন আক্‌দের শাড়ি কেটে পোশাক বানালেন তাসা

নৃত্যশিল্পী হৃদি শেখের জন্য কেন আক্‌দের শাড়ি কেটে পোশাক বানালেন তাসা
হৃদি শেখের এই পোশাক নিজের আক্‌দের শাড়ি কেটে বানিয়েছেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা

কেউ কি নিজের আক্‌দের শাড়ি কেটে অন্যের পোশাক বানান? ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা তেমনটাই করেছিলেন। কিন্তু কেন?হৃদি শেখের এই পোশাক নিজের আক্‌দের শাড়ি কেটে বানিয়েছেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা২০২৬ সালের জুন মাস। লন্ডনের মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানে নাচ পরিবেশনের প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ। অনুষ্ঠানের জন্য তাঁর একটু ব্যতিক্রমী পোশাক প্রয়োজন ছিল।

এ জন্য যোগাযোগ করলেন উদ্যোক্তা সঙ্গীতা ওয়াহিদ তাসার সঙ্গে। যার গয়না ও পোশাকের নকশা ইতিমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে।তবে কাজটির প্রস্তাব পেয়েই সম্মতি দিতে পারেননি তাসা। কিছুটা সময় নিলেন, ভাবলেন—এমন একটি কাজের দায়িত্ব নেওয়া তাঁর জন্য কি ঠিক হবে এখন। কারণ, তখন তিনি জীবনের এক কঠিন সময় পার করছেন।২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো মা হন তাসা। এর কিছুদিন আগে থেকেই স্বামীর আচরণে বেশ পরিবর্তন লক্ষ করছিলেন।

দীর্ঘদিনের সেই চেনা মানুষটির হঠাৎ বদলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তাসা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সুন্দরবনে আবার জেগে উঠছে ‘দুধেশ্বর’ ও ‘কালাভাত’

সুন্দরবনে আবার জেগে উঠছে ‘দুধেশ্বর’ ও ‘কালাভাত’

সুন্দরবনে কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে হাতিয়ার হয়ে উঠছে পূর্বপুরুষের হারিয়ে যাওয়া বীজ? বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেনমার্কের সামাদ যেভাবে বাংলাদেশের স্বপ্ন ভেঙে পাকিস্তানের নায়ক

ডেনমার্কের সামাদ যেভাবে বাংলাদেশের স্বপ্ন ভেঙে পাকিস্তানের নায়ক
আবদুল সামাদ

কিছু গোল থাকে, যা শুধু স্কোরবোর্ড বদলায় না, বদলে দেয় একটি দেশের ফুটবল-স্বপ্ন। কারও জন্য খুলে দেয় নতুন ইতিহাসের দরজা, কারও জন্য রেখে যায় দীর্ঘশ্বাস।ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত শনিবার তেমনই একটি গোল হলো। ম্যাচের বয়স তখন ৮৬ মিনিট। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ থ্রো করলেন। বলটি সরাসরি চলে গেল পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে বল পেলেন আবদুল সামাদ। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে নিলেন।

ভেতরের দিকে কাট করে বাঁ পায়ের নিচু শট। বল জালে।একমুহূর্ত আগেও যে গ্যালারিতে ছিল ফাইনালে ওঠার স্বপ্ন, সেখানে নেমে এল নীরবতা। বাংলাদেশের ২৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর পাকিস্তান প্রথমবারের মতো উঠে গেল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। দুই দলের ভাগ্য বদলে দেওয়া সেই বাঁ পায়ের মালিক কে?আবদুল সামাদ। জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে, ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি। মা–বাবা পাকিস্তানি বংশোদ্ভূত।

জন্ম, বেড়ে ওঠা, ফুটবলের হাতেখড়ি সবই ইউরোপে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন