আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা নেতা সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে বসতে পারেন।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় নিয়ে আলোচনার সুযোগ হিসেবে পুতিন গত মাসে এই ত্রিপক্ষীয় সংলাপের প্রস্তাব দিয়েছিলেন।এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা ঘোষিত না হলেও, এই বৈঠকের সম্ভাবনা নিয়েই চারদিকে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোরস্কি ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করেছেন।
সে সময় মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তারের দাবির কাছে নতি স্বীকার করেছিলেন।মার্কিন সিনেটর ক্রিস কুনস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘আলোচনার টেবিলে ইউক্রেনকে ছাড়া দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো কথা হতে পারে না।
সূত্র: প্রথম আলো

চিকিৎসার নামে দর–কষাকষি,
দুর্নীতির শিকার মানুষ
নতুন ধানের ঘ্রাণে নবান্নের আমেজ
ফেলনা কাপড়ে স্বপ্ন বুনছেন তাঁরা
এক রঙেই বাজিমাত: কফি-ব্রাউন গাউনে অন্য রকম মেহজাবীন
প্রতিশ্রুত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন