advertisement

সারি সারি হাড়, আল্পসের গোপন গুহা খুলে দিল বরফযুগের দুয়ার

সারি সারি হাড়, আল্পসের গোপন গুহা খুলে দিল বরফযুগের দুয়ার
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট
ফটো কার্ড প্রিন্ট

ইতালির ডোলোমাইটস পর্বতমালার অজানা এক গুহা খুলে দিয়েছে বরফযুগের দুয়ার। বহু আগে বিলুপ্ত বিশালদেহী গুহাভালুকের কঙ্কালের অবিশ্বাস্য ভান্ডার রয়েছে সেখানে। বিবিসি সম্প্রতি দুর্গম সেই গুহার ভেতরের বিশেষ ছবি প্রকাশ করেছে। পাহাড়ে চড়ার গাইড কার্ট ওয়ালডে সেদিন ছিলেন ইতালির এই পর্বতমালার প্রায় খাড়া এক ঢালে। ২ হাজার ৮৫০ মিটারের কিছু বেশি উচ্চতায় তাঁর চোখ খুঁজছিল অজানা এক গুহার হদিস।

ওয়ালডে খসে পড়া পাথরে ভরা ঢাল বেয়ে নেমে পৌঁছান পাহাড়ের গায়ের সরু সমতল জায়গায়। তাঁর মনে হয়েছিল, ওখানেই গুহার মুখ মিলবে। তবে সেই আশা ভুল ছিল। ওয়ালডে জানান, সেই মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তিনি তবু নিচে নামতে নামতে দড়ির শেষ প্রান্তে পৌঁছান। ওয়ালডের শরীর সেদিন সকালে ভালো ছিল না। তিনি তবু ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক কাঁধে নিয়েছিলেন।

শেষ কয়েক মিটার পথ তিনি দড়ির সাহায্য ছাড়াই পেরিয়ে গুহার মুখে পৌঁছান।ওয়ালডের হেডল্যাম্পের আলো গুহার অনেকটা ভেতরে গিয়ে পড়ে বরফযুগের কঙ্কালের এক বিশাল সমাধিক্ষেত্রে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সুন্দরবনে আবার জেগে উঠছে ‘দুধেশ্বর’ ও ‘কালাভাত’ সুন্দরবনে আবার জেগে উঠছে ‘দুধেশ্বর’ ও ‘কালাভাত’ হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান নেতানিয়াহুর দলকে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইজেনকটের দল নেতানিয়াহুর দলকে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইজেনকটের দল ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা
advertisement

ইতালিকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছে তারা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, ফের বাড়ছে যুদ্ধ?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী পৌঁছানোয় ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েছে। নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চিকিৎসার নামে দর–কষাকষি, দুর্নীতির শিকার মানুষ

চিকিৎসার নামে দর–কষাকষি, 
দুর্নীতির শিকার মানুষ
সরকারি হাসপাতালটি রুগ্‌ণ। সেবাগ্রহীতাকে ঝকঝকে বেসরকারি হাসপাতালে যাওয়ার রাস্তা দেখানো হয়েছে কার্টুনে

চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। চিকিৎসা এখন দর–কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়; বরং তা দুর্বল শাসনের লক্ষণ।বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে (২০২৫–২৬) এ কথা জানানো হয়েছে।

গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ কমিশন দিচ্ছে। এসব নিয়ে প্রতিযোগিতা আছে।১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি লিখেছে জনস্বাস্থ্যবিদ, গবেষক ও সাংবাদিকদের ২৯ জনের একটি দল। প্রতিবেদনে অধ্যায় ১১টি।

প্রথম অধ্যায় স্বাস্থ্য খাতের দুর্নীতির ধারণাবিষয়ক এবং ১১তম অধ্যায়ে দুর্নীতি প্রতিরোধে কিছু সুপারিশ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন