advertisement

চিকিৎসার নামে দর–কষাকষি, দুর্নীতির শিকার মানুষ

চিকিৎসার নামে দর–কষাকষি, 
দুর্নীতির শিকার মানুষ
সরকারি হাসপাতালটি রুগ্‌ণ। সেবাগ্রহীতাকে ঝকঝকে বেসরকারি হাসপাতালে যাওয়ার রাস্তা দেখানো হয়েছে কার্টুনে
ফটো কার্ড প্রিন্ট

চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। চিকিৎসা এখন দর–কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়; বরং তা দুর্বল শাসনের লক্ষণ।বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে (২০২৫–২৬) এ কথা জানানো হয়েছে।

গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ কমিশন দিচ্ছে। এসব নিয়ে প্রতিযোগিতা আছে।১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি লিখেছে জনস্বাস্থ্যবিদ, গবেষক ও সাংবাদিকদের ২৯ জনের একটি দল। প্রতিবেদনে অধ্যায় ১১টি।

প্রথম অধ্যায় স্বাস্থ্য খাতের দুর্নীতির ধারণাবিষয়ক এবং ১১তম অধ্যায়ে দুর্নীতি প্রতিরোধে কিছু সুপারিশ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নতুন ধানের ঘ্রাণে নবান্নের আমেজ নতুন ধানের ঘ্রাণে নবান্নের আমেজ ফেলনা কাপড়ে স্বপ্ন বুনছেন তাঁরা ফেলনা কাপড়ে স্বপ্ন বুনছেন তাঁরা ট্রাম্প-সি–পুতিনের বৈঠকে কী হতে যাচ্ছে ট্রাম্প-সি–পুতিনের বৈঠকে কী হতে যাচ্ছে এক রঙেই বাজিমাত: কফি-ব্রাউন গাউনে অন্য রকম মেহজাবীন এক রঙেই বাজিমাত: কফি-ব্রাউন গাউনে অন্য রকম মেহজাবীন প্রতিশ্রুত প্রতিশ্রুত
advertisement

ইতালিকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছে তারা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, ফের বাড়ছে যুদ্ধ?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী পৌঁছানোয় ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েছে। নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন ধানের ঘ্রাণে নবান্নের আমেজ

নতুন ধানের ঘ্রাণে নবান্নের আমেজ
মাঠে কর্মরত কৃষকদের জন্য কলসে করে পানি নিয়ে যাচ্ছেন সহকর্মী

অগ্রহায়ণ মানেই নতুন ধানের ঘ্রাণ আর নবান্নের উৎসব। মাঠে মাঠে পাকা আমন ধান কাটতে ব্যস্ত কিষান-কিষানিরা। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, আবার কেউ ব্যস্ত মাড়াইয়ের কাজে। কয়েক মাসের পরিশ্রমের ফসল ঘরে তোলার আনন্দে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি।

বগুড়ার শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার মাঠ থেকে তোলা ছবিতে ধান কাটার কর্মব্যস্ততা।মাঠে কর্মরত কৃষকদের জন্য কলসে করে পানি নিয়ে যাচ্ছেন সহকর্মীসদ্য কাটা ধান হাতে কৃষকের চোখেমুখে তৃপ্তির হাসি পাকা ধান কাটতে মাঠে যাচ্ছেন একদল কৃষকসোনালি ধান কাটায় ব্যস্ত একদল কৃষকসোনালি ধান কাটতে ব্যস্ত কৃষকেরাকেটে রাখা ধান সংগ্রহ করতে যাচ্ছেন কৃষকেরামাঠে শুকানোর জন্য বিছিয়ে রাখা কাটা ধানমাঠ থেকে কাটা ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরাসোনালি ধানের মাঠের আলপথ ধরে কাঁধে ধানের আঁটি নিয়ে বাড়ি ফিরছেন একদল কৃষককাঁধে ধানের আঁটি নিয়ে বাড়ির পথে কৃষকেরাবাড়ির উঠানে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরামাঠে ধান শুকানোর কাজে ব্যস্ত এক নারী

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন