advertisement

রোহিঙ্গা আশ্রয়শিবিরের চৌহদ্দিতে স্বপ্নের পাঠশালা

রোহিঙ্গা আশ্রয়শিবিরের চৌহদ্দিতে স্বপ্নের পাঠশালা
শিক্ষক মোহাম্মদ ইকরামের কাছে রোহিঙ্গা ভাষায় লেখাপড়া করছে শিক্ষার্থীরা
ফটো কার্ড প্রিন্ট

‘লা লা লা লালে লোবারাহাত ধরিয়্যা খেলা গরা...’একদল শিশু নেচে নেচে সুর করে ছড়াটি গাইছে। কেউ হাত ধরছে পাশের বন্ধুর, কেউ তাল মিলিয়ে ঘুরছে। হাসি আর গানে মুখর পুরো ঘর। দৃশ্যটি দেখে বোঝার উপায় নেই, এটি কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা শরণার্থীশিবিরের দোতলা ঘরের একটি কক্ষ।অনিশ্চিত শরণার্থীজীবনের মধ্যেই স্থানীয় রোহিঙ্গারা গড়ে তুলেছেন ছোট্ট এই পাঠশালা। অর্থসহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা হিউম্যান কনসার্ন।

এখানে শিশুরা পড়তে ও লিখতে শেখে। পাশাপাশি শেখে নিজেদের ভাষা, গান ও সংস্কৃতি। শিশুদের গাওয়া ছড়াটিও সেই শেখার অংশ। রোহিঙ্গা ভাষায় এমন ছড়া ও গল্পকে বলা হয় ‘কিসসা’। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে বেঁচে আছে রোহিঙ্গাদের মৌখিক সাহিত্যের এসব উপাদান।নিজস্ব রাষ্ট্র নেই, মিয়ানমারে নাগরিকত্বের স্বীকৃতিও নেই। ২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার জীবন এখন শরণার্থীশিবিরে আটকে আছে।

কিন্তু সেই জীবনেও থেমে নেই পরের প্রজন্মের কাছে নিজেদের ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার চেষ্টা।কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা ভাষা ও সংস্কৃতি শেখার ছোট্ট পাঠশালা গড়ে তোলা হয়েছে, যেখানে শিশুদের ভাষা ও সংস্কৃতি শেখানো হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয় সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয় রাবি ভর্তি পরীক্ষা পেছালেও বুয়েটে আগের সময়ে রাবি ভর্তি পরীক্ষা পেছালেও বুয়েটে আগের সময়ে অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে
advertisement

ফোনকলের খরচে স্বাস্থ্যসেবা পেত সাধারণ মানুষ, কেন তা বন্ধ হবে

ফোনকলের খরচে স্বাস্থ্যসেবা পেত সাধারণ মানুষ, কেন তা বন্ধ হবে

রাত পৌনে একটা। অফিস থেকে ফিরে দেখি, এক বছরের মেয়ের জ্বর আরও বেড়েছে। দুই ঘণ্টা আগে প্যারাসিটামল সিরাপ খাওয়ানো হয়েছে, এখন সাপোজিটরি দেওয়া যাবে কি না, বুঝতে পারছিলাম না। এত রাতে চিকিৎসক বন্ধুদের ফোন করা ঠিক হবে কি না দ্বিধায় ছিলাম। তখন ফোন করলাম স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে। সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে স্বস্তি পেলাম। ২০১৭ সালের এই অভিজ্ঞতা নিয়ে প্রথম আলোতে লিখেছিলাম ‘ধন্যবাদ ১৬২৬৩!’।

সেই লেখায় আরেকজনের গল্পও ছিল। ভাত খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে গিয়েছিল। হাসপাতালে ছোটার আগে ফোন করে চিকিৎসকের পরামর্শে লেবুর রসে গলা ভিজিয়ে শুকনো ভাত খেয়ে তিনি রেহাই পান। এরপর বিভিন্ন সময়ে এই নম্বরে ফোন করে সেবা পেয়েছি। পরিচিতজনকেও স্বাস্থ্য বাতায়নের নম্বর দিয়ে সেবা নিতে বলতাম।এখন সেই নম্বরে ফোন করলে সাড়া মেলে না।

প্রথম আলোর প্রতিবেদন বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেবাটি বন্ধ হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বক্তব্য হাস্যকর: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বক্তব্য হাস্যকর: গোলাম পরওয়ার
গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৬)

জোহানেসবার্গে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিন আজ। চলছে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা।

রাতে নেশনস লিগে ডাচ-জার্মান লড়াই।জোহানেসবার্গ টেস্ট: ২য় দিনবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ২টা, টি স্পোর্টসজাতীয় ক্রিকেট লিগসিলেট-বরিশালসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ-রাজশাহীসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা-চট্টগ্রামসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর-খুলনাসকাল ৯-৩০ মি., বিসিবি ইউটিউবশারজা টেস্ট: ৪র্থ দিনআফগানিস্তান-জিম্বাবুয়েবেলা ১২টা, ট্যাপম্যাডউয়েফা নেশনস লিগজার্মানি-নেদারল্যান্ডসরাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন