মেক্সিকোর প্রথম দিককার বড় মাদক চোরাচালান চক্র গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। গতকাল রোববার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮০ বছর।
১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি মেক্সিকোর কুখ্যাত মাদক কারবারিদের একজন হয়ে ওঠেন।স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, দুই দিন আগে পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল ফেলিক্স গায়ার্দোকে। সেখানে গতকাল বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।১৯৮৯ সাল থেকে কারাবন্দী ছিলেন ফেলিক্স গায়ার্দো।
পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের একটি কারাগারে বন্দী ছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন
হীরার মতো ঝলমলে মন্দিরার নতুন লুক
বয়সের সঙ্গে বদলায় শরীরের ঘ্রাণ, কারণটা জানেন?
মাত্র ১৫০ ফুট জায়গা পেলেই উড়বে এই বিমান
শেখ হাসিনার পাসপোর্ট এবং শফিকুর রহমানের ১ বিলিয়ন ডলারের বক্তব্যের নেপথ্যে কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন