advertisement

নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট

নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকট
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে নেতানিয়াহুর কার্যালয় জড়িত—এমন খবর প্রকাশের পর দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট বলেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’।গতকাল রোববার প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুকে আক্রমণ করে এ কথা বলেন আইজেনকট। অথচ এর মাত্র কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর দলের সঙ্গে তাঁর জোটের একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছিল।

দুই নেতার প্রতিনিধিরা এই নিয়ে আলোচনায়ও বসেছিলেন। ইসরায়েলে গত ২৭ অক্টোবরের ভোটে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

দেশটির প্রেসিডেন্ট পরে আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইজেনকট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’গাদি আইজেনকট, বিরোধী জোটের নেতাবিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।এর আগে রোববারই ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন আরবদের দল ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি! ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি! হিমশীতল ফিনল্যান্ডে পিঠামেলা, ছিলেন ফিনিশ সংসদ সদস্য আত্তে কালেভা হিমশীতল ফিনল্যান্ডে পিঠামেলা, ছিলেন ফিনিশ সংসদ সদস্য আত্তে কালেভা মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত, কেন এই তৎপরতা মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত, কেন এই তৎপরতা ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি! ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি!
advertisement

ইসলামের মৌলিক আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

ইসলামের মৌলিক আকিদা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর জেলার শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল
প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ আখিরুল ইসলাম প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যন্ত জনপদ প্রথম আলো চর। নদীভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের সাথে নিত্য লড়াই করেই বেড়ে ওঠে এখানকার শিশুরা। তবে শত প্রতিকূলতাও দমাতে পারেনি অদম্য কিশোর মোঃ আখিরুল ইসলামকে। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী।

তার চোখে এখন একটাই বড় স্বপ্ন ভবিষ্যতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রাখা।চরাঞ্চলের আর দশটি পরিবারের মতো আখিরুলের পরিবারও প্রকৃতির বৈরিতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। সংসারের কাজে বাবা-মাকে সাহায্য করা এবং যাতায়াতের দুর্গম পথ পাড়ি দিয়েও আখিরুল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ শিক্ষকদের মুগ্ধ করে।

শ্রেণিকক্ষের পাঠ শেষ করে বাড়িতে ফিরেও সে নিয়মিত পাঠ্যবই অনুশীলন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন