advertisement

হিমশীতল ফিনল্যান্ডে পিঠামেলা, ছিলেন ফিনিশ সংসদ সদস্য আত্তে কালেভা

হিমশীতল ফিনল্যান্ডে পিঠামেলা, ছিলেন ফিনিশ সংসদ সদস্য আত্তে কালেভা
ফটো কার্ড প্রিন্ট

হিমশীতল ফিনল্যান্ডের মাটিতে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির উষ্ণতা ছড়িয়ে দিতে রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠামেলা ২০২৬’। ১৫ নভেম্বর আয়োজিত এ মেলায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, দেশীয় খাবার ও বাঙালির চিরায়ত সংস্কৃতির সমাহারে মেলায় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

প্রবাসের ব্যস্ত জীবনে দেশের ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের সুযোগ পেয়ে আনন্দিত হন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের সংসদ সদস্য আত্তে কালেভা। তাঁর উপস্থিতি বাংলাদেশি কমিউনিটির এ সাংস্কৃতিক আয়োজনে বিশেষ গুরুত্ব বহন করে।আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ইমন আহমদ, মহি খান, মোস্তাক সরকার, জিতু ইসলাম, নুরুজ্জামান ভূঁইয়াসহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি! ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি! মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত, কেন এই তৎপরতা মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত, কেন এই তৎপরতা ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি! ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি! নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট
advertisement

ইসলামের মৌলিক আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

ইসলামের মৌলিক আকিদা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর জেলার শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল

প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে আখিরুল
প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ আখিরুল ইসলাম প্রতিদিন দুর্গম ৩ মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসে।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যন্ত জনপদ প্রথম আলো চর। নদীভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের সাথে নিত্য লড়াই করেই বেড়ে ওঠে এখানকার শিশুরা। তবে শত প্রতিকূলতাও দমাতে পারেনি অদম্য কিশোর মোঃ আখিরুল ইসলামকে। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী।

তার চোখে এখন একটাই বড় স্বপ্ন ভবিষ্যতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রাখা।চরাঞ্চলের আর দশটি পরিবারের মতো আখিরুলের পরিবারও প্রকৃতির বৈরিতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। সংসারের কাজে বাবা-মাকে সাহায্য করা এবং যাতায়াতের দুর্গম পথ পাড়ি দিয়েও আখিরুল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ শিক্ষকদের মুগ্ধ করে।

শ্রেণিকক্ষের পাঠ শেষ করে বাড়িতে ফিরেও সে নিয়মিত পাঠ্যবই অনুশীলন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন