বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, সরকার তৃতীয় যে এফএসআরইউ সংগ্রহ করতে যাচ্ছে, সেটি অপেক্ষাকৃত নতুন এবং ধারণক্ষমতা বেশি। তাই এর ভাড়াও বেশি। এই এফএসআরইউটি স্থাপিত হলে অর্থনৈতিক সাশ্রয় হবে। এফএসআরইউ ‘এলএনজি সংরক্ষণ ও পুনরায় গ্যাসে রূপান্তরের’ কাজে ব্যবহৃত বিশেষায়িত ভাসমান জাহাজ।সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে অনিন্দ্য ইসলাম এসব কথা বলেন।
এর আগে সম্পূরক প্রশ্নে এলএনজি টার্মিনালটির বেশি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন।সংসদে বিবৃতি দেওয়ার কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম বলেন, সরকার ইতিমধ্যে কুতুবদিয়ায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কিছুটা তথ্যবিভ্রাট রয়েছে, খণ্ডিত তথ্য কিংবা ভুল তথ্যের পরিপ্রেক্ষিতে কিছু কথা আলোচিত হচ্ছে।
বিষয়টি স্পষ্ট করতে তিনি বিবৃতি দিচ্ছেন।বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, যে এফএসআরইউটা সংযোজনের সিদ্ধান্ত হয়েছে, সেটার ধারণক্ষমতা বর্তমানে থাকা দুটি এফএসআরইউর চেয়ে বেশি।
সূত্র: প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত
ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আই...
ইপিজেডের বর্জ্যে গোমতী নদীতে দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া
মিরপুরে বাসে আগুন, আটক ২
কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন