advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত
অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে ক্যাম্পাস থেকে বের হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। সোমবার দিবাগত রাত ১২টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়েছিল।

সেই বিক্ষোভে উপাচার্যের অবরুদ্ধ দশা চলতে থাকে মধ্যরাত ১২টা পর্যন্ত।বিক্ষোভ–অবরোধ চলার মধ্যে রাত ১০টায় উপাচার্য দপ্তরে হওয়া জরুরি সিন্ডিকেট সভায় তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়ে অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হয়।আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দেন।...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আইনি নোটিশ ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আই... খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী ইপিজেডের বর্জ্যে গোমতী নদীতে দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া ইপিজেডের বর্জ্যে গোমতী নদীতে দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া মিরপুরে বাসে আগুন, আটক ২ মিরপুরে বাসে আগুন, আটক ২ কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ
advertisement

হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করছেন জয় চৌধুরী

হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করছেন জয় চৌধুরী
চলচ্চিত্রের ১৯টি সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সংগঠনগুলোর আহ্বায়ক কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাসদ মার্কসবাদীর ১৩ সদস্যের কমিটি ঘোষণা, সম্পাদক মাসুদ রানা

বাসদ মার্কসবাদীর ১৩ সদস্যের কমিটি ঘোষণা, সম্পাদক মাসুদ রানা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনে মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ ও ১৬ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত কনভেনশনের প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি

গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) রাতে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন