advertisement

নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি

নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি
টেস্টে বাংলাদেশের শততম সেঞ্চুরিটা লিটন দাসের
ফটো কার্ড প্রিন্ট

১১ নভেম্বর, ২০০০অভিষেক ম্যাচেই প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে পেয়ে গেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়ে গেলেন ৭০ রানে দিন শুরু করা আমিনুল ইসলাম। ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়ার বিরল কীর্তি গড়লেন সাবেক অধিনায়ক।১১ নভেম্বর, ২০১৮আমিনুলের ইতিহাস গড়া সেঞ্চুরির ঠিক ১৮ বছর পর আরেক ১১ নভেম্বরেই ৫০ সেঞ্চুরির মাইলফলক ছুঁল বাংলাদেশ।

৫০তম সেঞ্চুরিটা এল মুমিনুল হকের ব্যাট থেকে। মিরপুরে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।১৬ নভেম্বর, ২০২৬আট বছর পর টেস্টে বাংলাদেশের ১০০তম সেঞ্চুরিটাও এল সেই নভেম্বরেই। গতকাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটন দাস পেয়েছেন মাইলফলক ছোঁয়া সেই সেঞ্চুরি।টেস্টে নবম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি দেখা বাংলাদেশ পেল ১৬৫তম ম্যাচে। সেই ১৯২৮ সালে প্রথম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরির দেখা পেয়েছিল ইংল্যান্ড।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাটসি হেনড্রেনের ব্যাট থেকে এসেছিল ইংলিশদের ১০০তম সেঞ্চুরি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ ‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬) জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট আশা নিয়ে দিনশেষ বাংলাদেশের লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট আশা নিয়ে দিনশেষ বাংলাদেশের
advertisement

স্যুটকেসের ভেতর জ্যান্ত সাপ, স্ক্রিনিং বন্ধ বিমানবন্দরে

যুক্তরাষ্ট্রের অন্টারিও বিমানবন্দরে যাত্রীর স্যুটকেসে দুটি জীবন্ত সাপ পাওয়ায় সাময়িক বন্ধ রাখা হয় নিরাপত্তা তল্লাশি। এর একটি ছিল বিষধর র‍্যাটলস্নেক।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লন্ডনে নাহিদের অনুষ্ঠানে শেষে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে

যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর আওয়ামী লীগের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত ৩দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন