রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইউক্রেন এখন এমন এক পরিস্থিতিতে পড়েছে, যেখানে সমঝোতায় আসা ছাড়া দেশটির সামনে আর খুব বেশি পথ খোলা নেই। অন্যদিকে রাশিয়া বুঝতে পারছে, যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তিশালী অবস্থান কাজে লাগিয়ে আলোচনায় তারা অনেক বেশি সুবিধা আদায় করতে পারবে। এদিকে পশ্চিমা দেশগুলোর সরকারও ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাশিয়ার দীর্ঘদিনের দাবিগুলো নতুন করে বিবেচনা করতে শুরু করেছে।
এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে। এই আলোচনা থেকে দ্রুত কোনো সমাধান আসবে, এমন সম্ভাবনা কম। তবে আলোচনার গতিপ্রকৃতি থেকে বোঝা যাচ্ছে, দীর্ঘদিনের এই যুদ্ধ হয়তো শেষের দিকে এগোচ্ছে।দুই দেশের মধ্যে রাজনৈতিক ও মানসিক দূরত্ব কতটা গভীর, তা বোঝা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বক্তব্যে।
এ সপ্তাহে কোপেনহেগেনে তিনি আক্ষেপ করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো বেঁচে আছেন।
সূত্র: প্রথম আলো

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে
যে ৪ আমলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে
মনে হচ্ছে এখনো সবার সঙ্গে লঞ্চেই আছি
জমে উঠছে শীতের কাপড়ের কেনাবেচা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম থেকে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন