গোলাম কিবরিয়ার কাছ থেকে চারা কেনার পর সেটি রোগাক্রান্ত বা দুর্বল হয়ে পড়লে ক্রেতারা তাঁর নার্সারিতে নিয়ে আসেন। অসুস্থ চারা নিজের কাছে রেখে দেন কিবরিয়া। সুস্থ না হওয়া পর্যন্ত পরিচর্যা করেন, কীটনাশক ও সার দেন। সুস্থ হলে ফোন করে ফিরিয়ে দেন মালিককে। শুধু তাঁর ক্রেতারাই নন, জেলার নানা প্রান্ত থেকে অনেকেই রোগাক্রান্ত গাছ নিয়ে আসেন তাঁর কাছে। কৃষকেরা আসেন ফসল পরিচর্যার পরামর্শ নিতে।
গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায় উদ্যোক্তা গোলাম কিবরিয়ার (৩৭) ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’কে স্থানীয় লোকজন ‘গাছের হাসপাতাল’ নামে চেনেন। সেখানে বিনা মূল্যে রোগাক্রান্ত চারা ও গাছের চিকিৎসা নেন ক্রেতা ও কৃষকেরা। কিবরিয়ার নার্সারিতে প্রায় ৩০ হাজার গাছের চারা আছে। ইনডোর প্ল্যান্ট (ঘরে রাখা যায় এমন গাছ), ফুল, ফল, অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্ট, বনজ, ঔষধি ও জলজ চারাই বেশি।
নার্সারি থেকে কিবরিয়ার মাসিক আয় প্রায় ৪০ হাজার টাকা।
সূত্র: প্রথম আলো

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে
যে ৪ আমলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে
মনে হচ্ছে এখনো সবার সঙ্গে লঞ্চেই আছি
জমে উঠছে শীতের কাপড়ের কেনাবেচা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম থেকে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন