দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। এ সময়ে সেতুর অবস্থান ও ধরন নিয়ে নানা বিকল্প সামনে এসেছে। প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে আওয়ামী লীগ সরকার নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের ধারণা সামনে আনে।
এরপর ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ বাদ দিয়ে রাজবাড়ী ও পাবনার মধ্যে সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়। এবার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার।নতুন পরিকল্পনা অনুযায়ী, সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটকে যুক্ত করবে।
সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে সরকারের সেতু বিভাগ।সেতু বিভাগ সূত্র বলছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে।
সূত্র: প্রথম আলো

মাদাগাস্কারের ট্রাভেল স্কেপ (দ্বিতীয় পর্ব): অলিভ বিইটার ও ভাসমান কফি বার
‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ
‘নদীটা এহানে মাইরা ফেলছে’, নদীর মৃত্যুর জন্য সরকারি সংস্থা যেভাবে দায়ী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি ‘আকভান’, মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন