মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর
রেকর্ডটি এতক্ষণে সবার জানা। টেস্টের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন লিটনের হাতে। এর মধ্যে ক্যাচ ৬টি, স্টাম্পিং ২টি।লিটনকে নিয়ে কথা হলে ব্যাটিংটাই আগে আসে। ব্যাট হাতে তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্নও নেই। জোহাসেনবার্গ টেস্টের প্রথম ইনিংসেও তো সেঞ্চুরি করেছেন।
কিন্তু উইকেটের পেছনে দাঁড়িয়ে যে লিটন প্রতিনিয়ত দলের জন্য অবদান রাখেন, তা নিয়ে কতটুকু আলোচনা হয়? ব্যাটসম্যান লিটনের পরিচিতি যতটা বিস্তৃত, উইকেটকিপার হিসেবে তাঁর মূল্যায়ন কি ততটাই? জোহানেসবার্গের রেকর্ড নতুন করে সামনে এনেছে সেই আলোচনা।সবকিছু আবার স্কোরকার্ডেও ধরা পড়ে না। যেমন হাসান মাহমুদের মতো পেসারের বলেও লিটন শর্ট কিপিং করেন। উইকেটের বেশ কাছে দাঁড়িয়ে ব্যাটসম্যানের পায়ের নড়াচড়া ও শট খেলার সুযোগ সীমিত করে দেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে এভাবেই স্টাম্পিং করেছিলেন জশুয়া বিশপকে।চলমান জোহানেসবার্গ টেস্টেও দেখা গেছে একই দৃশ্য।
সূত্র: প্রথম আলো
ইসলামী ব্যাংককে বাঁচাতে হবে, নতুন মালিক বানিয়ে নয়
বেসরকারি উদ্যোক্তা ও আমানতকারীদের ধৈর্যে গড়ে ওঠা দেশের সবচেয়ে সফল ইসলামি ব্যাংকটি রাষ্ট্রীয় নকশায় দখল হয়েছিল। সরকারকে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা দিয়ে ৬ হাজার কোটি টাকার শেয়ার ছাড়লে পুরোনো ভুলই নতুন রূপে ফিরে আসবে।এ বছর অন্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে আমি বেশি লিখেছি। মে মাসে বলেছিলাম, দেশের সামনে এখন সংস্কার অথবা আত্মসমর্পণের পথ।
জুনে লিখেছিলাম, এই সংকট ইসলামি ব্যাংকিংয়ের ব্যর্থতা নয়; এটি সুশাসনের ব্যর্থতা।সেপ্টেম্বরে সতর্ক করেছিলাম, তারল্য আর মূলধন এক নয়; ব্যবস্থাপনায় পরিবর্তন না এনে কোনো ব্যাংকে নতুন মূলধন জোগানো মানে পুরোনো ক্ষতিকে নতুন করে অর্থায়ন করা। প্রতিবারই আশা করেছি, পরের পদক্ষেপটি হবে বিশ্বাসযোগ্য পুনর্গঠন। কিন্তু এখন ব্যাংকটি সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চেয়েছে।প্রস্তাবটি সহজ।
সরকার বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ১০ টাকা অভিহিত মূল্যে ৬০০ কোটি নতুন শেয়ার দেবে ব্যাংকটি।
সূত্র: প্রথম আলো
লাইট পিঙ্ক থেকে শকিং পিঙ্ক—মিস ইউনিভার্সে মাহির ৮টি গোলাপি লুক
মিস ইউনিভার্সের ৭৫তম আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়ে অভিনেত্রী সামিরা খান মাহি অংশ নিয়েছেন এ আয়োজনে। দেশে ক্রাউন সেরিমনি থেকে আন্তর্জাতিক আসর পর্যন্ত শেষ ১০ দিনে নানা রকম গোলাপি পোশাকে দেখা গেছে মাহিকে। এখানে রইল হালকা থেকে গাঢ় গোলাপি সাজে সামিরা খান মাহির ৮টি লুকের ১০টি ছবিসামিরা খান মাহি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬–এর মুকুট পরেছেন ৮ নভেম্বর রাতে।
সেই অনুষ্ঠানে মাহিকে ব্লাশ পিঙ্ক অফ শোল্ডার করসেট-স্টাইলের মারমেইড গাউনে দেখা যায়। পোশাকটিতে ছিল আইভরি রঙের আভা। কাপড়টি পাতলা হওয়ায় নিচের দিকে কয়েক স্তরের ফ্লুইড ফেব্রিক ব্যবহার করা হয়েছে৯ নভেম্বর বাংলাদেশ থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা করেন মাহি। সেদিন তাঁকে এয়ারপোর্ট লুকে দেখা যায় প্যাস্টেল পিঙ্ক শাড়িতে। পুরো শাড়িতে সাদা সুতার সূক্ষ্ম এমব্রয়ডারি। ফুল ও লতাপাতার মোটিফ।
শাড়িটির নকশায় ছিল পুঁতি, সিকুইন ও পাইপিংয়ের কাজ, যাতে ঝলমল করছিল শাড়িটিএরপর মাহিকে দেখা যায় ১০ নভেম্বর পুয়ের্তো রিকো পৌঁছানোর পর।
সূত্র: প্রথম আলো

ঢাকায় কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শীতের আগেই শীতের অনুভূতি
গ্রামীণ ব্যাংকে দুই দিনে ১৬ শাখায় আগুন, ৯ দিনে হামলা ৩৭ কার্যালয়ে
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন