অনলাইনে কেনাকাটার দায়িত্ব এআই এজেন্টের হাতে তুলে দিতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করতে যাচ্ছে ওপেনএআই। সুবিধাটি চালু হলে ওপেনএআইয়ের ডটসএআই এজেন্ট ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী অনলাইন থেকে নির্দিষ্ট পণ্য খুঁজে বের করার পাশাপাশি কেনাকাটার প্রক্রিয়াও এগিয়ে নিতে পারবে। ব্যবহারকারী শুধু জানিয়ে দেবেন, তিনি কী কিনতে চান। এরপর এআই এজেন্ট নিজেই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পণ্য খুঁজে কেনাকাটার ব্যবস্থা করবে।
তবে অর্থ পরিশোধের আগে ব্যবহারকারীকে লেনদেনের অনুমোদন দিতে হবে।ওপেনএআইয়ের তথ্যমতে, এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া সহজ ও নিরাপদ করতেই চ্যাটজিপিটি ওয়ালেট তৈরি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী চ্যাটজিপিটি প্রো গ্রাহকেরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। এ জন্য তাঁদের যুক্তরাষ্ট্রে ইস্যু করা নির্দিষ্ট যোগ্যতার ক্রেডিট কার্ড থাকতে হবে।
চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করতে হলে প্রথমে একবার ক্রেডিট কার্ড যুক্ত করতে হবে।
সূত্র: প্রথম আলো

হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরার বাসা থেকে আটক
চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, ছিটকে পড়ে আহত সাত নেতা-কর্মী
শিয়া ও সুন্নি: উভয়ের মৌলিক বিশ্বাস কী, পার্থক্য কোথায়
মার্কিন কংগ্রেসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফ্রিস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন