যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে দলীয় মনোনয়ন পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির হাকিম জেফ্রিস। এর মধ্য দিয়ে তিনি প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন। আগামী ৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার নির্বাচন হবে। ওই দিন থেকেই নতুন মেয়াদ শুরু হবে। আর তখন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থাকবে ডেমোক্র্যাটদের হাতে।
স্পিকার পদটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর পদাধিকার অনুযায়ী স্পিকারের অবস্থান। জেফ্রিসের স্পিকার হওয়াটা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
কেননা, দেশটিতে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ তাঁর দল ডেমোক্রেটিক পার্টির হাতে গেছে।শেষ পর্যন্ত জেফ্রিস নির্বাচিত হলে কয়েক বছরের মধ্যে প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দায়িত্ব পালন করবে তাঁর দল।
সূত্র: প্রথম আলো

হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরার বাসা থেকে আটক
চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, ছিটকে পড়ে আহত সাত নেতা-কর্মী
শিয়া ও সুন্নি: উভয়ের মৌলিক বিশ্বাস কী, পার্থক্য কোথায়
হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন