মরুভূমির জীবন, রাজপরিবারের রান্নাঘর আর লোকজ ঐতিহ্য—সব মিলিয়ে রাজস্থানী খাবারের রয়েছে স্বতন্ত্র পরিচয়। যোধপুরের সেই ইতিহাস ও স্বাদ এবার ঢাকায়, এক রাজকীয় ভোজে।মরুর শহর যোধপুর। একদিকে মেহরানগড় দুর্গের বিশাল প্রাচীর, অন্যদিকে রঙিন পাগড়ি, লোকসংগীত, কাঠপুতলির নাচ আর রাজকীয় আতিথেয়তা। রাজস্থানের ইতিহাস শুধু রাজা-মহারাজাদের বীরত্বগাথা কিংবা দুর্গ-প্রাসাদের স্থাপত্যে সীমাবদ্ধ নয়।
এর নিজস্ব খাদ্যসংস্কৃতিও বহন করছে শতাব্দীর ঐতিহ্য। মরুভূমির প্রতিকূল পরিবেশ, স্থানীয় উপকরণের ব্যবহার, রাজপুত রাজপরিবারের রান্নাঘর এবং মারওয়ারি জীবনযাত্রার প্রভাব—সব মিলিয়ে গড়ে উঠেছে রাজস্থানী খাবারের স্বতন্ত্র পরিচয়। যোধপুরের সেই স্বাদ, ইতিহাস ও সংস্কৃতিকে ঢাকায় পরিচয় করিয়ে দিতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অ্যাটিটিউড রেস্তোরাঁয় শুরু হয়েছে ‘দ্য মহারাজা রিটার্নস: আ রয়্যাল ফিস্ট ফ্রম যোধপুর, রাজস্থান’।
১৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।হোটেলের কর্মীরাই সেজেছেন দুর্গপ্রহরী এটি কেবল খাবারের আয়োজন নয়, বরং রাজস্থানের রাজকীয় ভোজ ও লোকজ ঐতিহ্যকে এক ছাদের নিচে তুলে ধরার প্রয়াস।
সূত্র: প্রথম আলো

হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরার বাসা থেকে আটক
চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, ছিটকে পড়ে আহত সাত নেতা-কর্মী
শিয়া ও সুন্নি: উভয়ের মৌলিক বিশ্বাস কী, পার্থক্য কোথায়
মার্কিন কংগ্রেসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফ্রিস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন