একই আল্লাহ, একই নবী, একই কোরআন, একই কিবলা। পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জাকাত ও হজ—ইসলামের এই মৌলিক ভিত্তিগুলোতে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কোনো মতভেদ নেই।বিশ্বের মুসলমানদের ৮৭ থেকে ৯০ শতাংশ সুন্নি এবং ১০ থেকে ১৩ শতাংশ শিয়া। (পিউ রিসার্চ সেন্টার, ম্যাপিং দ্য গ্লোবাল মুসলিম পপুলেশন, ওয়াশিংটন ডিসি, ২০০৯)তাহলে পার্থক্যটা কোথায়? উত্তর খুঁজতে যেতে হয় ৬৩২ খ্রিষ্টাব্দের মদিনায়।
নবীজির ইন্তেকালের পর একটি প্রশ্ন সামনে আসে: উম্মাহর নেতৃত্ব দেবেন কে, আর সেই নেতা নির্ধারিত হবেন কীভাবে?এই এক প্রশ্নের দুই রকম উত্তর থেকেই ধীরে ধীরে আলাদা হয়েছে আকিদা, হাদিসের উৎস, আইনশাস্ত্র ও ইবাদতের কিছু রীতি। নিচে ধাপে ধাপে সেই পার্থক্যগুলো দেখা যাক।নেতৃত্বের প্রশ্ন: খেলাফত বনাম ইমামত নবীজির ইন্তেকালের পর মদিনার বনু সাইদার ছাউনিতে (সাকিফা) সাহাবিরা হজরত আবু বকরকে খলিফা হিসেবে মেনে নেন।
(সহিহ বুখারি, হাদিস: ৬৮৩০)সুন্নিদের মতে, নবীজি আনুষ্ঠানিকভাবে কাউকে উত্তরসূরি ঘোষণা করে যাননি; পরামর্শ বা শুরার মাধ্যমে যোগ্য নেতা বাছাইয়ের দায়িত্ব উম্মাহর ওপর ছেড়ে গেছেন।
সূত্র: প্রথম আলো

হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরার বাসা থেকে আটক
চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, ছিটকে পড়ে আহত সাত নেতা-কর্মী
মার্কিন কংগ্রেসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফ্রিস
হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন