‘মায়ারে’, ‘দুটি মন’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। বুধবার তাঁর সঙ্গে কথা বলেছে মকফুল হোসেন।শুনলাম নতুন নাটকের শুটিং শুরু করেছেন?সুনেরাহ্ বিনতে কামাল : ঠিক বলেছেন। কক্সবাজারে সাগর জাহান ভাইয়ার একটি নাটকের শুটিং করেছি। গল্পটি একদমই অন্য রকম। আমার জীবনের সঙ্গে চরিত্রটির অনেক মিল আছে। ওনার সঙ্গে এটি আমার প্রথম কাজ।
আমার সহশিল্পী (ফারহান আহমেদ) জোভান, জোভানের সঙ্গেও এটি প্রথম কাজ।জোভানের সঙ্গে আগে কাজ হয়নি কেন?সুনেরাহ্ বিনতে কামাল : সত্যি বলতে, আমি জানি না। মনে হয়, জোভানকে জিজ্ঞেস করলেও একই উত্তর দেবে। আগে থেকে পরিচয় ছিল, কিন্তু কাজ হয়ে ওঠেনি। যখন মিলেছে, তখন করেছি। খুব সুন্দর একটি কাজ হয়েছে। আমি যে ধরনের চরিত্র করেছি, তাতে সহশিল্পীর অভিনয় খুব গুরুত্বপূর্ণ। আমাদের দৃশ্যগুলোতে অভিনয়ের আদান-প্রদানটা জরুরি ছিল।
সে জায়গায় জোভান খুবই ডেডিকেটেড (নিবেদিত) এবং ভালো অভিনয়শিল্পী।সুনেরাহ বিনতে কামাল।
সূত্র: প্রথম আলো

রামদা–হকিস্টিক হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিল
চট্টগ্রামে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের, গ্রামীণ ব্যাংকের কার...
অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও
ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন