বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ বাবর আজমের ফর্ম নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভেঙেছে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বারবার করায় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করেন তিনি।
বাবরকে নিয়ে আলোচনা বাদ দিয়ে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করার আহ্বানও জানান হেসন।চলতি টেস্ট সিরিজে তিন ইনিংসে বাবরের রান ৯২। প্রথম টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৫০ ও ৩৪ রান। ম্যাচটি ড্র হয়। তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে লাহিরু কুমারার বলে মাত্র ৮ রান করে আউট হন এই ব্যাটসম্যান।
সব মিলিয়ে তিন ইনিংসে তাঁর গড় ৩০.৬৬।বাবর আজমবাবরের ফর্ম নিয়ে সমর্থকদের উদ্বেগের পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের আগে তাঁর পারফরম্যান্স কেমন হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
সূত্র: প্রথম আলো

চার পেসার খেলানোর পরও সিরাজকে কেন বাদ দিল ভারত
এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যাল...
ম্যাচপ্রতি ৩.১২ গোলে মেসির বিদায়ী বছরটা কেমন কাটল আর্জেন্টিনার
হৃদয়কে আউট করে এতটা আগ্রাসী কেন হলেন রাবাদা
‘এ কারণেই সে আজ এই জায়গায়’, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির দাবিদার নিকো পাজের শক্তি ক...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন